ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৩৪ হাজার আসনের জন্য আবেদন ৮৪ লক্ষ, ভারত-পাক ম্যাচে বাড়ছে টিকিটের চাহিদা

Published on: November 3, 2026
india pakistan match
---Advertisement---

টিকিটের আবেদন ৮৪ লক্ষ। অথচ আসন সংখ্যা মাত্র ৩৪ হাজার। আগামী বছর ODI বিশ্বকাপে ১০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কিন্তু তার আগেই যে উন্মাদনার ছবি ধরা পড়ল তা সত্যিই অবিশ্বাস্য (india pakistan match)। টিকিটের এই চাহিদাই বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) তথ্য অনুযায়ী, এই ম্যাচের জন্য ৮৩ লক্ষ ৯৭ হাজার ২৯৪ টিকিটের আবেদন জমা পড়েছে। যা এই স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ৭ অক্টোবর ম্যাচের প্রথম দিনে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আগামী বছরের ১০ অক্টোবর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২১ নভেম্বর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ফাইনালের টিকিটের জন্য ৭৯ লক্ষ ৯৪৪ জন আবেদন জানিয়েছেন।

india pakistan match: ম্যাচ ঘিরে উন্মাদনা

উত্তেজনা প্রসঙ্গে ক্রিকেটে অন্যান্য ম্যাচের সঙ্গে ভারত-পাকিস্তানের সঙ্গে অন্য কোনও ম্যাচের তুলনা চলে না। তবে ৮৪ লক্ষ মানুষের টিকিটের আবেদনের পর তাঁদের জন্য কী ব্যবস্থা নেবে ICC সেটাই এখন দেখার। ২০২২ সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান শেষ জয় পেয়েছিল। তারপর থেকেই লড়াইয়ের দাপটে একটুও হারিয়ে যায়নি ভারত। বরং মাঠে লড়াইয়ের ঝাঁঝ আরও বাড়িয়েছে। বিশ্বকাপের ম্যাচ ঘিরে টিকিটের চাহিদাও সেইটাই প্রমাণ করছে।

কে কোন গ্রুপে?

২০২৭ সালের বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং জিম্বাবোয়ে। অন্য আরও একটি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ড।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “৩৪ হাজার আসনের জন্য আবেদন ৮৪ লক্ষ, ভারত-পাক ম্যাচে বাড়ছে টিকিটের চাহিদা”

Comments are closed.