ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন ট্রাম্পের, হাজির কাশ প্যাটেল-সহ একাধিক ভারতীয় বংশোদ্ভূত

Published on: November 7, 2026
Donald Trump Diwali Celebration
---Advertisement---

আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে আলোর উৎসবে মাতলেন ডোনাল্ড ট্রাম্প। (Donald Trump Diwali Celebration) ওভাল অফিসে ভারতীয় বংশোদ্ভূত প্রশাসনিক আধিকারিক, বিশিষ্ট শিল্পপতি, শীর্ষ CEO এবং কূটনীতিকদের উপস্থিতিতে দীপাবলি উদযাপন করলেন আমেরিকান প্রেসিডেন্ট। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত ছিলেন FBI ডিরেক্টর কাশ প্যাটেল, IBM-এর CEO অরবিন্দ কৃষ্ণ এবং আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।

ওভাল অফিসে প্রদীপ জ্বালালেন ট্রাম্প

(Donald Trump Diwali Celebration) শুক্রবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদি। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন মাইক্রোন টেকনোলজির সঞ্জয় মেহরোত্রা, FBI ডিরেক্টর কাশ প্যাটেল, IBM CEO অরবিন্দ কৃষ্ণ, NIH ডিরেক্টর জয় ভট্টাচার্য এবং ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা।

উপস্থিত ছিলেন সেলিব্রিটি শেফ বিকাশ খান্না, উদ্যোক্তা বিশাল গোন্দাল, রুবি ধাল্লা, রাজীব শর্মা, বিশ্বজিৎ মাল্লামপতি এবং হেতালকুমার প্যাটেল। হোয়াইট হাউসের ইভেন্টস অ্যাশার অরবিন্দ চাড্ডাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্রাম্পকে হনুমান চালিসা উপহার

(Donald Trump Diwali Celebration) অনুষ্ঠানে ট্রাম্পকে তুলসীদাসের রচিত হনুমান চালিসার একটি কপি উপহার দেন GOQii Technologies-এর প্রতিষ্ঠাতা ও CEO বিশাল গোন্দাল। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে তিনি লেখেন, ওভাল অফিসে আলোর এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে পেরে তিনি সম্মানিত। তাঁর প্রার্থনা, ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও দৃঢ় হোক এবং অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় অব্যাহত থাকুক।

২০০৩ সালে শুরু হয়েছিল হোয়াইট হাউসের ঐতিহ্য

হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের ঐতিহ্য শুরু হয়েছিল ২০০৩ সালে, তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হাত ধরে। প্রথমদিকে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এবং ভারতীয় কূটনীতিকদের উপস্থিতিতে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে অনুষ্ঠান হত। (Donald Trump Diwali Celebration)

২০০৯ সালে বারাক ওবামা প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রদীপ জ্বালান। এরপর থেকে ওভাল অফিস এবং রুজভেল্ট রুম-সহ হোয়াইট হাউসের বিভিন্ন জায়গায় দীপাবলি উদযাপনের অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now