বাংলাদেশে ফেরার জল্পনা আরও জোরালো করলেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী (Sheikh Hasina) শেখ হাসিনা। ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা হাসিনা দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এই তথ্য সামনে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম এমন আনুষ্ঠানিক যোগাযোগ করলেন তিনি। আগামী ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
Table of Contents
নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি লিখেছেন। তাতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ (Sheikh Hasina) শেখ হাসিনার পুরনো পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গিয়েছে। তাই তাঁর হয়ে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
চিঠিতে আইনজীবীরা লিখেছেন, “আমাদের মক্কেলের বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত চুক্তি ও বাধ্যবাধকতা মেনে দ্রুত আবেদনগুলি প্রক্রিয়াকরণের অনুরোধ জানাচ্ছি।” বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে তাঁর অধিকারও তুলে ধরা হয়েছে।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা
(Sheikh Hasina) হাসিনা আগেই রয়টার্সকে জানিয়েছিলেন, বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর সহযোগীদের বক্তব্য, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে অগস্টে ছাত্র-জনতার আন্দোলনের জেরে দীর্ঘদিনের ক্ষমতা হারিয়ে ভারত চলে আসেন হাসিনা। গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। যদিও নির্বাসন থেকেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
ফেরার পথে রাজনৈতিক সমীকরণ?
(Sheikh Hasina) হাসিনার দল আওয়ামি লিগ একসময় বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল ছিল। ক্ষমতাচ্যুতির পর দলটি নিষিদ্ধ হয়েছে। দলের বহু নেতা-কর্মী জেলে রয়েছেন, অনেকে ভারত-সহ বিভিন্ন দেশে নির্বাসনে। প্রায় ২০ বছর একাধিক মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক বিভাজন বাড়াতে পারে। একইসঙ্গে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাতেও প্রভাব পড়তে পারে। অন্যদিকে, তাঁর প্রত্যাবর্তন ভারত-বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েন কমানোর সম্ভাবনাও তৈরি করতে পারে। দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের তরফে অবশ্য এই বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।













