ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১০০ বছর ধরে দীপাবলি নিষিদ্ধ এই গ্রামে, কেন জানেন?

---Advertisement---

দেশজুড়ে যখন দীপাবলির আলোয় সেজে ওঠে ঘরবাড়ি, তখন হিমাচল প্রদেশের একটি গ্রামে ছবিটা সম্পূর্ণ আলাদা। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে সেখানে পালিত হয় না দীপাবলি। আতশবাজি, আলোকসজ্জা তো দূরের কথা, উৎসব উপলক্ষ্যে বিশেষ রান্নাও করেন না গ্রামের বাসিন্দারা। তাঁদের বিশ্বাস, এক মহিলার অভিশাপের কারণেই গ্রামে দীপাবলি পালন করা নিষিদ্ধ। এই বিশ্বাস এতটাই গভীর যে, প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই রীতি মেনে চলছেন হামিরপুর জেলার সাম্মু (Sammoo) গ্রামের মানুষ। (Sammoo Village Diwali Ban)

সতীর অভিশাপেই বন্ধ দীপাবলি পালন

স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছর আগে গ্রামের এক মহিলা স্বামীর মৃত্যুর পর সতী হয়েছিলেন। সেই সময় তিনি অভিশাপ দিয়ে যান, এই গ্রামে আর কখনও দীপাবলি পালন করা যাবে না। সেই ঘটনার পর থেকেই গ্রামে উৎসব পালন বন্ধ হয়ে যায়। গ্রামের প্রবীণ বাসিন্দা সাবিত্রী দেবী জানান, বহু প্রজন্ম ধরে এই রীতি চলে আসছে। কেউই এখানে দীপাবলি উদযাপন করেন না। অভিশাপের ভয় আজও মানুষের মনে রয়েছে। তাঁদের বিশ্বাস, কেউ উৎসব পালনের চেষ্টা করলেই গ্রামে অমঙ্গল নেমে আসে। সচিন নামে এক বাসিন্দার কথায়, দীপাবলিতে এখানে কেউ বিশেষ খাবার রান্না করেন না। অতীতে কেউ এমন চেষ্টা করার পর অঘটন ঘটেছিল। এমনকী আচমকা মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের। তাই এখন শুধু বাড়িতে প্রদীপ জ্বালানো হয়। (Sammoo Village Diwali Ban)

আগুন, মৃত্যু নিয়ে আতঙ্ক

গ্রামের বাসিন্দা রাম সিং জানান, অতীতে এই প্রথা ভাঙার একাধিক চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই আগুন লাগা বা মৃত্যুর মতো দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি। অভিশাপ কাটানোর জন্য বিভিন্ন আচার-অনুষ্ঠানও করা হয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। গ্রামের শিশুদেরও ছোট থেকেই শেখানো হয়, দীপাবলি পালন করলে বিপদ হতে পারে। অনিতা নামে এক বাসিন্দার কথায়, গ্রামের প্রবীণরা বরাবরই উৎসব পালন করতে নিষেধ করেন। (Sammoo Village Diwali Ban)

অন্য গ্রামে গিয়ে উৎসব দেখেন বাসিন্দারা

৭২টিরও বেশি দীপাবলি না দেখেই কাটিয়েছেন গ্রামের এক প্রবীণ বাসিন্দা। রঘুবীর সিং রাংড়া জানান, দীপাবলির আনন্দ অনুভব করলেও তাঁরা উৎসব পালন করতে পারেন না। অন্যদিকে বিদ্যা দেবী জানান, প্রতি বছর দীপাবলি এলে আশপাশের গ্রামগুলিতে আলোর উৎসব দেখতে যাওয়ার ইচ্ছা হয়। অনেকেই সেই কারণে অন্য গ্রামে যান। হামিরপুর জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত সাম্মু গ্রাম। দেশজুড়ে যখন প্রদীপ, মোমবাতি ও রঙিন আলোয় দীপাবলি উদযাপিত হয়, তখন এই গ্রামে শতাব্দীপ্রাচীন বিশ্বাসের কারণে আজও অন্ধকারেই থেকে যায় উৎসবের আনন্দ।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now