ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গুয়াহাটিতে হাড়হিম হত্যাকাণ্ড! মহিলার টুকরো টুকরো দেহ বস্তাবন্দি, গ্রেফতার অভিযুক্ত

---Advertisement---

হাড়হিম করা হত্যাকাণ্ডের সাক্ষী থাকল গুয়াহাটি। গুয়াহাটির খানাপাড়া এলাকার গণেশ মন্দির সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। ঘটনার ৬ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ নভেম্বর বশিষ্ঠ থানার পুলিশ এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রদীপ তায়েকে গ্রেফতার করে। খুনে ব্যবহৃত একটি দা-ও উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হওয়া একটি গাড়িও বাজেয়াপ্ত হয়েছে (guwahati khanapara murder case)।

guwahati khanapara murder case: কীভাবে খুন?

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ ১০ বছর ধরে নিহত জিনা বৈশ্যের সঙ্গে প্রদীপ তায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে তাঁদের এই সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিলই। দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। তদন্তকারীদের অনুমান, সম্পর্কের এই টানাপোড়েনেই জিনাকে হত্যার পরিকল্পনা করে প্রদীপ। অভিযুক্ত প্রদীপ তায় ধেমাজির বাসিন্দা। গুয়াহাটির খানাপাড়া এলাকায় গাড়িচালক হিসেবে কাজ করতেন তিনি। অভিযোগ, ১ নভেম্বর তিনি জিনা বৈশ্যকে খুন করেন। ৭ নভেম্বর খানাপাড়ার গণেশ মন্দিরের কাছে একটি নর্দমার পাশ থেকে উদ্ধার হয় জিনার বস্তাবন্দি দেহ।

তদন্তে উঠে এসেছে, পূর্বপরিকল্পিতভাবে ১ নভেম্বর জিনাকে গাড়ি করে নিয়ে বের হন প্রদীপ। তার আগে একটি নতুন দা কেনেন। তখন তিনি সেটিকে লুকিয়ে রাখেন। রাত প্রায় ৮টা নাগাদ জিনাকে খানাপাড়ার গণেশ মন্দির সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যান। তারপর সেখানে নিয়ে গিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করেন। পরে দেহ একটি বস্তায় ভরে নর্দমার কাছে ফেলে দেয়।

৭ নভেম্বর স্থানীয় বাসিন্দারা গণেশ মন্দিরের কাছে এই বস্তাবন্দি দেখতে পান। বস্তার বাইরে মানুষের পা বেরিয়ে থাকতে দেখেন। তারপর পুলিশে খবর দেওয়া হয়। দিসপুর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now