বাংলাদেশে উদ্বেগজনক হারে বেড়েছে হামের প্রকোপ। মৃতের সংখ্যা ১২০০ পার। তাঁদের মধ্যে অধিকাংশই শিশু। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এই মহামারীর দায় নিজে নিয়ে বললেন, এর জন্য দায়ী আমি,’আমাকে ফাঁসি দিন’। কিন্তু বিতর্ক চলেছে। অন্যদিকে, এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য মুহাম্মদ ইউনুস সরকারের দিকে আঙুল তুলেছে তারেক রহমানের দল (bangladesh measles outbreak)।
bangladesh measles outbreak: নিশানায় ইউনুস সরকার
বিএনপির নেতৃত্বের দাবি, ইউনুস ক্ষমতায় থাকাকালীন যে কাজ করার কথা ছিল তা করেনি। তার ফলে এই মহামারী। হামের দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাবে বাংলাদেশে মৃত্যুমিছিল। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ইতিমধ্যেই দেশব্যপী টিকাদান কর্মসূচি শুরু করছে। কিন্তু তাতেও বদলাচ্ছে না ছবি। এই পরিস্থিতিতে শুরু হয় গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এর দায় আমার। আমার ব্যর্থতা। আমাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিন।” বর্তমান বিএনপি সরকারের অভিযোগ, পূর্ববর্তী মহম্মদ ইউনুসের প্রশাসন দেশব্যাপী হাম-বিরোধী টিকাকরণ কর্মসূচি পরিচালনায় ব্যর্থ হয়েছে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য টিকারও পর্যাপ্ত মজুদ নিশ্চিত করেনি তারা।
সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছেন, ইউনুসের আমলে ঘটে যাওয়া গাফিলতির তদন্তের জন্য বিশেষ কমিশন গঠন করা হয়েছে। প্রসঙ্গত, নতুন প্রধানমন্ত্রী পদে তারেক রহমান ক্ষমতায় এসেই টিকা কেনার ব্যবস্থা করেন। কিন্তু ততদিনে পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়ে ব্যাপকভাবে শিশুমৃত্যু ঘটতে শুরু করে দিয়েছে। সেই পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণ করা যায়নি।
বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সময় মতো টিকা নেওয়ার উপরও জোর দেওয়া হচ্ছে।













