চিনা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে বিপর্যয়। চিনের তৈরি বাঁধের একাংশ ভেঙে হু হু করে ঢুকছে জল। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ধসে পড়েছে বাঁধের একাংশ। জলের স্রোতে ভেসে গিয়েছে একাধিক এলাকা। ঘটনার পরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নির্মাণকাজ স্থগিত রাখার কথা বলা হয়েছে এবং কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্প নির্মাণের চুক্তিটি চিনের ‘পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না লিমিটেড’ (পিসিসিসিএল)-কে দেওয়া হয়েছিল (pakistan tarbela dam collapse)।
pakistan tarbela dam collapse: কীভাবে বিপর্যয়?
প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তারবেলা বাঁধের T5 নির্মাণস্থলে পাথরের একটি অংশ ধসে পড়ে। বাঁধ ধসে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের জল ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। তারবেলা-৫ প্রকল্পে এটি দ্বিতীয় বড় ধরনের ঘটনা। চলতি বছরের জুলাই মাসে এই প্রকল্পে একটি ‘কফারড্যাম’ (অস্থায়ী বাঁধ) ধসে পড়ার ঘটনা ঘটেছিল, যার জন্য দায়ি করা হয়েছিল, পাকিস্তান ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিকে (ওয়াপডা) (pakistan tarbela dam collapse)।
কী বলছে পাকিস্তান?
পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর একটি প্রতিবেদনে জানা গেছে, তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের পর কফারড্যামের নকশায় অননুমোদিত পরিবর্তন আনা হয়েছিল, যা এই ধসের অন্যতম প্রধান কারণ। কমিটির কথা মতো, এই ঘটনার পেছনে চুক্তির শর্তবহির্ভূত বেশ কিছু পদক্ষেপ এবং চুক্তির শর্ত লঙ্ঘনের বিষয়টি জড়িত রয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি পক্ষই কোনও না কোনওভাবে যুক্ত ছিল।
প্রাকৃতিক দুর্যোগ নয়, দায়ী প্রযুক্তিগত ত্রুটি
যদিও WAPDA এই ঘটনার জন্য অতিরিক্ত বন্যা ও জলের অস্বাভাবিক প্রবাহকে দায়ী করার চেষ্টা করলেও স্বাধীন তদন্ত কমিটি তা সম্পূর্ণ খারিজ করে দেয়। কমিটি জানায়, সিন্ধু নদের জলের প্রবাহ তারবেলার রেকর্ড সীমার মধ্যেই ছিল এবং তা বাঁধের ধারণক্ষমতার চেয়ে অনেক কম। এই ব্যর্থতার পেছনে মূল কাঠামোগত দুর্বলতা এবং ফিল্টার ব্যবস্থার অভাবকে চিহ্নিত করা হয়েছে।
সোয়াবির ডেপুটি কমিশনার নাসরুল্লাহ খান জানিয়েছেন, সিন্ধুর তীরবর্তী অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে বেশকিছু জায়গা প্লাবিত হয়েছে। যা সিন্ধু নদীর প্রবাহ ও জলস্তর বাড়িয়ে দিতে পারে। তিনি সিন্ধু নদীতে স্নান, সাঁতার বা নৌকা সফর আপাতত নিষিদ্ধ করা হয়েছে।













