ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অসমে দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস, যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু রেলের

---Advertisement---

অসমে বড়সড় ট্রেন দুর্ঘটনা। বুধবার (১১ নভেম্বর) সকালে কামরূপ মেট্রোপলিটন জেলার দিগারু রেলস্টেশনের কাছে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ছ’টি কামরা। দুর্ঘটনার মধ্যে রয়েছে ট্রেনের ইঞ্জিনও। সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণের কাজ। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে ভারতীয় রেল। (Kolkata Sairang Express Derailment Helpline Number)

কীভাবে ঘটল দুর্ঘটনা?

রেল সূত্রে খবর, ১৩১২৫ নম্বরের কলকাতা-সাইরাং এক্সপ্রেস মিজোরামের রাজধানী আইজলের কাছে সাইরাং থেকে কলকাতার দিকে আসছিল। সেই সময় দিগারু রেলস্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। অন্য একটি ট্রেনকে যাওয়ার সুযোগ করে দিতে গিয়ে ট্রেনের গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেই কারণেই ট্রেনটির ছ’টি কামরা এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে শুরু হয় উদ্ধারকাজ। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার ও ত্রাণের কাজ এখনও চলছে। (Kolkata Sairang Express Derailment Helpline Number)

যাত্রীদের জন্য একাধিক হেল্পলাইন নম্বর

দুর্ঘটনার পর যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের সুবিধার জন্য একাধিক হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে রেল। (Kolkata Sairang Express Derailment Helpline Number)
গুয়াহাটি স্টেশনের জন্য
0361-2731621
0361-2731622
0361-2731623

লামডিংয়ের যাত্রীদের জন্য
03764 263858
03764 265958
03764 263831

নিরাপত্তা সংক্রান্ত সহায়তার জন্য
03674 263268
03674 265949
03674 265950

বাণিজ্যিক কন্ট্রোল
9002052957
9046226635

শিলিগুড়ি জংশনের জন্য
03564 253498
03564 270870
03564 270871

শিয়ালদহ স্টেশনের যাত্রীদের জন্য
033-23833326
033-23509643

দুর্ঘটনায় যাত্রীদের পরিবারের কেউ আটকে পড়েছেন কি না, তা জানতে এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন পরিবারের সদস্যরা।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now