ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দীপাবলির পরই দূষণে শীর্ষে লাহোর, ভারতের দিকে অভিযোগের আঙুল পাকিস্তানের

---Advertisement---

দীপাবলিতে বাজি পোড়ানোর জেরে উত্তর ভারতের বাতাসে ছড়িয়েছে বিষাক্ত ধোঁয়া। এবার সেই দূষণের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। লাহোরের বায়ুদূষণের জন্য ভারত থেকে ভেসে আসা দূষিত বাতাসকেই দায়ী করল পাকিস্তান। মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের জন্য বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। সুইৎজারল্যান্ডের সংস্থা IQAir-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ২৬৩। যা অত্যন্ত অস্বাস্থ্যকর বলে বিবেচিত। (Lahore Air Pollution)

লাহোরে বিপজ্জনক মাত্রায় PM2.5

IQAir-এর রিপোর্ট অনুযায়ী, লাহোরের বাতাসে PM2.5-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র নির্ধারিত বার্ষিক নিরাপদ মাত্রার ৩৭.২ গুণ বেশি। এই অতি সূক্ষ্ম দূষিত কণা সহজেই ফুসফুসের গভীরে পৌঁছে যেতে পারে। ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পরিবেশ সুরক্ষা মন্ত্রী মারিয়ম আওরঙ্গজেবের দাবি, দীপাবলির পর ভারত থেকে হালকা বাতাসের সঙ্গে দূষিত কণা পাকিস্তানে প্রবেশ করেছে। তবে মঙ্গলবার দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন এবং বাতাসের গতিপথ বদলানোর কারণে দূষণের মাত্রা ধীরে ধীরে কমতে পারে বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। (Lahore Air Pollution)

দিল্লির দূষণেও বাজির বড় ভূমিকা

অন্যদিকে, মঙ্গলবার বিশ্বের দ্বিতীয় দূষিত বড় শহরের তালিকায় ছিল দিল্লি। IQAir-এর তথ্য অনুযায়ী, রাজধানীর AQI ছিল ১৮৮। ভারত সরকারের তথ্য বলছে, সোমবার দিল্লির বাতাসে PM2.5 দূষণের প্রায় ৫৫ শতাংশের জন্য দায়ী ছিল বাজি পোড়ানো। তবে শুধু বাজি নয়, গাড়ির ধোঁয়া, নির্মাণকাজের ধুলো এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়াও শীতকালে দিল্লি ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় দূষণ বাড়ায়।

খড় পোড়ানো নিয়ে ভারত-পাকিস্তান চাপানউতোর

এর আগেও ২০২৪ সালে পাকিস্তানের বায়ুদূষণের জন্য ভারতের পাঞ্জাবে খড় পোড়ানোকে দায়ী করেছিল পাকিস্তান। যদিও সে সময় ভারতের আবহাওয়া দফতর জানিয়েছিল, বাতাসের গতিপথ অনুযায়ী পাকিস্তান থেকেই দূষিত বাতাস ভারতে প্রবেশ করেছিল। এবারও দিল্লির দূষণ নিয়ে বিজেপি পাঞ্জাবের খড় পোড়ানোকে দায়ী করেছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার দীপাবলির দিন পাঞ্জাবে কৃষিজমিতে আগুন লাগানোর ঘটনা আগের তুলনায় সাত গুণ বেড়েছিল। যদিও পাঞ্জাব সরকারের দাবি, আগের বছরগুলির তুলনায় খড় পোড়ানোর ঘটনা কমেছে। (Lahore Air Pollution)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now