ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ছটপুজোয় বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, দুর্ঘটনায় মৃত ১০

Nepal Bus Accident
---Advertisement---

ছটপুজো উপলক্ষ্যে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। (Nepal Bus Accident) নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রিবোঝাই একটি বৈদ্যুতিক মাইক্রোবাস। বৃহস্পতিবার সকালে মাকওয়ানপুর জেলার ভিমফেড়ি গ্রামীণ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের চিসাপানি গাধিতে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনাস্থলের কাছে পাহাড়ের ঢাল থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিন বছরের এক শিশুকে।

কাঠমান্ডু থেকে হেতৌড়া যাওয়ার পথে দুর্ঘটনা

(Nepal Bus Accident) পুলিশ সূত্রে খবর, মাধেশ প্রদেশের ০৩-০০১ জা ০৮৮০ নম্বরের বৈদ্যুতিক মাইক্রোবাসটি বৃহস্পতিবার সকালে কাঠমান্ডু থেকে হেতৌড়ার উদ্দেশে রওনা দিয়েছিল। গাড়িতে সরলাহি জেলার বাসিন্দারা ছিলেন। ছটপুজো উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে প্রায় ৭০০ মিটার নীচে গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

মৃতদের মধ্যে তিন মহিলা, দুই কিশোরী

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১০ জনের। (Nepal Bus Accident) মৃতদের মধ্যে তিন মহিলা, দুই কিশোরী এবং পাঁচজন পুরুষ রয়েছেন। এখনও পর্যন্ত দু’জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন গাড়ির চালক রবি শঙ্কর কুমার মণ্ডল, যিনি সরলাহির কবিলাসি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং চক্রঘাট্টা গ্রামীণ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর টোলের বাসিন্দা সুবেক যাদব।

হাসপাতালে পাঁচ আহত, চলছে উদ্ধারকাজ

(Nepal Bus Accident) আহত পাঁচজনের নাম মুকেশ যাদব, দেবেন্দ্র যাদব, সঞ্জয় যাদব, সুজন যাদব এবং সক্ষম যাদব। তাঁদের হেতৌড়া হাসপাতালে চিকিৎসা চলছে। তিন বছরের শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাকওয়ানপুর জেলা পুলিশ সুপার শ্যাম খত্রীর নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ভিমফেদি এলাকার পুলিশ কার্যালয় থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে দুর্ঘটনাস্থলটি অবস্থিত। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। বাকি আটজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চক্রঘাট্টা গ্রামীণ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণকুমার যাদব।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now