ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট এখন আরও সহজ, ঘরে বসেই করুন এই কাজ

Aadhaar Mobile Number Update
---Advertisement---

আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি কি বদলাতে চান? এতদিন এই কাজের জন্য অনেককেই আধার সেবা কেন্দ্রে যেতে হত। তবে এবার আর সেই ঝক্কি পোহাতে হবে না। বাড়িতে বসেই সরকারি Aadhaar App ব্যবহার করে মোবাইল নম্বর পরিবর্তনের সুযোগ রয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইফোন, দুই ধরনের ফোনেই পাওয়া যাচ্ছে এই অ্যাপ। তবে অনলাইনে নম্বর বদলানোর আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। (Aadhaar Mobile Number Update)

কীভাবে অ্যাপের মাধ্যমে বদলাবেন আধারের মোবাইল নম্বর?

অনলাইনে মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে আপনার আধারের সঙ্গে বর্তমানে যে নম্বরটি যুক্ত রয়েছে, সেটি চালু থাকতে হবে। কারণ, পরিচয় যাচাইয়ের জন্য পুরনো নম্বরে অ্যাক্সেস প্রয়োজন। এবার দেখে নিন পুরো পদ্ধতি।

প্রথম ধাপ: Google Play Store অথবা Apple App Store থেকে সরকারি Aadhaar App ডাউনলোড করুন।

দ্বিতীয় ধাপ: অ্যাপ খুলে ১২ সংখ্যার আধার নম্বর দিন। পছন্দের ভাষা বেছে নিয়ে শর্তাবলি এবং প্রাইভেসি পলিসিতে সম্মতি জানান।

তৃতীয় ধাপ: আধারের সঙ্গে যুক্ত সিমটি নির্বাচন করুন। এরপর ফেস অথেন্টিকেশন বা মুখের ছবি দিয়ে পরিচয় যাচাই করুন। অ্যাপ সুরক্ষিত রাখতে ছয় সংখ্যার পিন সেট করুন।

চতুর্থ ধাপ: লগ ইন করার পর নিচের দিকে থাকা ‘Services’ অপশনে যান। সেখান থেকে ‘Mobile Number Update’ নির্বাচন করুন। এই পরিষেবার জন্য খরচ হবে ৭৫ টাকা।

পঞ্চম ধাপ: যে নতুন মোবাইল নম্বরটি আধারের সঙ্গে যুক্ত করতে চান, সেটি লিখুন। এরপর OTP দিয়ে নম্বরটি যাচাই করুন।

ষষ্ঠ ধাপ: স্ক্রিনে দেওয়া নির্দেশ মেনে আবার ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ করুন। কার্ড অথবা UPI-এর মাধ্যমে নির্ধারিত টাকা জমা দিন।

সপ্তম ধাপ: সমস্ত প্রক্রিয়া শেষ হলে আবেদন জমা দিন। অ্যাপের Request Tracking অপশন থেকে আবেদনের অবস্থা জানতে পারবেন।

সাধারণত এই প্রক্রিয়ায় প্রায় ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। নম্বর পরিবর্তন সম্পূর্ণ হলে নতুন মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা চলে আসবে। (Aadhaar Mobile Number Update)

পুরনো নম্বর হারিয়ে গেলে কী করবেন?

তবে পুরনো মোবাইল নম্বরটি হারিয়ে গেলে, বন্ধ হয়ে গেলে বা সেটি ব্যবহারের সুযোগ না থাকলে অ্যাপের মাধ্যমে নম্বর পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে যেতে হবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্র অথবা অনুমোদিত এনরোলমেন্ট ও আপডেট সেন্টারে।

সেখানে Aadhaar Update বা Correction Form নিয়ে নতুন মোবাইল নম্বর দিতে হবে। এরপর আঙুলের ছাপ বা প্রয়োজনীয় বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে। এই কাজের জন্যও খরচ ৭৫ টাকা।

আবেদন জমা দেওয়ার পর একটি Update Request Number বা URN দেওয়া হবে। সেটি দিয়ে আবেদনের অবস্থা জানা যাবে। UIDAI-এর নিয়ম অনুযায়ী, এই প্রক্রিয়ায় পুরনো নম্বর বা অতিরিক্ত কোনও পরিচয়পত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। আবেদন সম্পূর্ণ হতে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now