ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সহজ হচ্ছে না ফেরা, হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে একাধিক শর্ত দিল ভারত

Sheikh Hasina Return
---Advertisement---

বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (Sheikh Hasina Return) আগামী ডিসেম্বরেই দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী। তবে তাঁর প্রত্যাবর্তন ঘিরে এবার সামনে এল ভারতের দুই গুরুত্বপূর্ণ শর্ত। BBC Bangla-র প্রতিবেদন অনুযায়ী, হাসিনার নিরাপত্তা এবং বাংলাদেশে নতুন করে নিরপেক্ষ বিচারের নিশ্চয়তা না পেলে তাঁকে ফেরানোর বিষয়ে এগোতে চায় না নয়াদিল্লি। যদিও এই বিষয়ে ভারতের তরফে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

হাসিনাকে ফেরাতে সেনার ভূমিকা চায় ভারত

BBC Bangla-র প্রতিবেদন অনুযায়ী, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সে দেশের সেনাবাহিনীর হাতেই দিতে চায় ভারত। (Sheikh Hasina Return) ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে চেপেই ভারতে এসেছিলেন হাসিনা। এবারও একইভাবে সেনাবাহিনীর বিমান দিল্লিতে পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে পারে ঢাকা। বিকল্প হিসেবে সীমান্তের নির্দিষ্ট জায়গায় তাঁকে গ্রহণ করার প্রস্তাবও রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থাপনায় সাহায্য করতে প্রস্তুত নয়াদিল্লি।

দ্বিতীয় শর্ত, নিরপেক্ষ বিচার

(Sheikh Hasina Return) ভারতের দ্বিতীয় শর্ত হাসিনার আইনি নিরাপত্তা। বাংলাদেশে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া হাসিনা যাতে সেই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারেন এবং ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যার অভিযোগে নতুন করে নিরপেক্ষ বিচার পান, সেই নিশ্চয়তা চায় ভারত। BBC Bangla-কে এক ভারতীয় আধিকারিক জানিয়েছেন, “আমরা কখনওই জেনেশুনে তাঁকে ফাঁসির মুখে ঠেলে দিতে পারি না। বরং নতুন করে নিরপেক্ষ বিচারের সুযোগ নিশ্চিত করতে চাই।” আন্তর্জাতিক মহল ও সংবাদমাধ্যমের নজরদারিতেও বিচারপ্রক্রিয়া চালানোর পক্ষে দিল্লি।

গোপন আলোচনায় কি ফিরছে হাসিনা-প্রসঙ্গ?

প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরেই ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। ৬ অক্টোবর দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠের বৈঠক নিয়েও জল্পনা তৈরি হয়েছে। ভারতীয় সেনার বিবৃতি অনুযায়ী, বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা হয়। (Sheikh Hasina Return)

ডিসেম্বরে ফেরা কি অনিশ্চিত?

৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও ভ্রমণ নথির জন্য আবেদন করে বাংলাদেশের সরকারের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ করেন হাসিনা। তবে ঢাকার তরফে ইতিবাচক সাড়া মেলেনি। (Sheikh Hasina Return) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক দাবি করেছেন, কোনও দেশই হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও এই বিষয়ে মন্তব্য করতে চাননি। BBC Bangla-র মতে, ঢাকার অনীহার কারণে ডিসেম্বরে হাসিনার প্রত্যাবর্তন এখনও যথেষ্ট অনিশ্চিত।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now