ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

২৯ বছরের জগদ্ধাত্রী পুজোয় জমি-বিতর্ক; বেদি নির্মাণ ঘিরে ধামাইতলায় দুই পক্ষের সংঘাত

Dhamaitala Jagadhatri Puja
---Advertisement---

(Dhamaitala Jagadhatri Puja) দীর্ঘ ২৯ বছর ধরে একই জায়গায় হয়ে আসছে জগদ্ধাত্রী পুজো। স্থানীয় বাসিন্দাদের কাছে এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দীর্ঘদিনের আবেগ ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে। অথচ সামনেই পুজো, তার আগেই সেই পুজোর জমির মালিকানা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঠাকুরের বেদি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তৈরি হয়েছে টানাপোড়েন। এমনকি, এক পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছে পুলিশ। তবে আশ্চর্যের বিষয়, দুই পক্ষই পুজো হওয়ার পক্ষে। আপত্তি মূলত পুজোর বেদি তৈরি করা নিয়েই। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ধামাইতলা মোড় এলাকায়।

২৯ বছরের পুজো, হঠাৎ জমির মালিকানা নিয়ে প্রশ্ন

রাজপুর-সোনারপুর পুরসভার ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে ধামাইতলা মোড়ে দীর্ঘ ২৯ বছর ধরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়ে আসছে। (Dhamaitala Jagadhatri Puja) পুজো কমিটির সদস্যদের দাবি, সংশ্লিষ্ট জমির প্রকৃত মালিক ছিলেন প্রয়াত ছায়াকান্ত গুহ। তাঁর ছেলে কার্তিক গুহও দীর্ঘদিন ধরে এই পুজোর সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি পুজো কমিটির কার্যকরী সভাপতি। স্থানীয়দের একাংশের দাবি, ছায়াকান্ত গুহই পুজোর জন্য জমিটি দিয়েছিলেন।

কিন্তু এ বছর আচমকাই ওই জমির মালিকানা দাবি করে আর এক পক্ষ। পুজো কমিটির অভিযোগ, যিনি মালিকানা দাবি করছেন, তিনি এখনও প্রকাশ্যে আসেননি। এমনকী, জমির মালিকানার কোনও নথিও দেখাননি। যদিও জমির মালিকানা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে পুলিশ। অন্যদিকে, বিতর্কিত জমির মালিকানা নিয়ে প্রশ্ন উঠলেও জমির কর এখনও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

বেদি নির্মাণে আপত্তি, সরব পুজো কমিটি

(Dhamaitala Jagadhatri Puja) পুজো কমিটির এক সদস্যের কথায়, “এই জমির প্ল্যান স্যাংশনের কপি আমাদের কাছে রয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার খাতায় ৭৮০ হোল্ডিং নম্বর হিসেবে জমিটির উল্লেখ রয়েছে। যিনি অভিযোগ করেছেন, তিনি সামনে এসে প্রকৃত কাগজপত্র দেখান। প্রশাসন আইন অনুযায়ী বিচার করুক। কোনও জমি মাফিয়া বা সমাজবিরোধী এসে পুজো বন্ধ করতে চাইলে আমরা আইনতভাবে তার প্রতিরোধ করব।”

তিনি আরও বলেন, “কার্তিক গুহ প্রায় ৩০ বছর ধরে আমাদের সঙ্গে পুজোর দেখাশোনা করছেন। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমাদের প্রশ্ন, অভিযোগটা কে করেছেন? তিনি সামনে আসুন এবং জমি কেনার নথি দেখান।”

দোকানদারদেরও উঠে যাওয়ার হুঁশিয়ারি?

জমি নিয়ে বিবাদের আঁচ পড়েছে ওই জমির ওপর বসা দোকানদারদের উপরেও। স্থানীয় কয়েকজন দোকানদারের অভিযোগ, তাঁদের দোকান সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এক দোকানদারের কথায়, “যিনি জমির মালিক, তিনিই আমাকে এখানে দোকান করার অনুমতি দিয়েছেন। আমি কেন উঠব? প্রায় ১০ বছর ধরে এখানে দোকান করছি। আগে কখনও এমন ঘটনা ঘটেনি।”

অন্য এক দোকানদারের অভিযোগ, “৬ অক্টোবর এসে বলা হয়েছিল, এখানে দোকান রাখা যাবে না। দোকান না তুললে এসে ভেঙে দেওয়া হবে।”

পুজো হবে, জানাচ্ছেন স্থানীয়রাও

এলাকার এক বাসিন্দার কথায়, “৩০ বছর হয়ে গেল। ছায়াকান্ত গুহ আমাদের কাকার বয়সি। উনি জগদ্ধাত্রী পুজোর জন্য জমিটা দিয়েছিলেন। এখন শুনছি, জমির মালিকানা নিয়ে দাবি উঠছে।”(Dhamaitala Jagadhatri Puja)

সব মিলিয়ে, দীর্ঘদিনের (Dhamaitala Jagadhatri Puja) ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে জমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। পুজো বন্ধ করার দাবি না থাকলেও বেদি নির্মাণ ঘিরে আপত্তি কেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। এখন প্রশাসনিক তদন্তে জমির প্রকৃত মালিকানা নিয়ে কী তথ্য সামনে আসে এবং পুজোর আগে এই বিবাদের সমাধান হয় কি না, সেদিকেই নজর স্থানীয়দের।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now