ভারতের ভয়ে কাঁটা পাকিস্তান। হাফিজ সইদ ও মাসুদ আজহারকে গোপন আস্তানায় পাঠাল ISI। কিন্তু কীসের এতো ভয় পাকিস্তানের? চাঞ্চল্যকর তথ্য উঠে এল সামনে। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্যন্ত সুরক্ষিত কিছু গোপন আস্তানায় তাদের লুকিয়ে রাখা হয়েছে (hafiz saed masood azhar)। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা। তবে কি নতুন করে ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তানেই গা-ঢাকা দিয়েছে দুই কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ সইদ ও মাসুদ আজহার?
hafiz saed masood azhar: কী বলছে গোয়েন্দারা?
গোয়েন্দা সূত্রের খবর, কুখ্যাত দুই জঙ্গি, হাফিজ সইদ ও মাসুদ আজহারকে গত সপ্তাহে নতুন গোপন আস্তানায় সরিয়ে নেওয়া হয়েছে। জানা গেছে, তারা এখন পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পরিচালিত অত্যন্ত সুরক্ষিত গোপন আস্তানাগুলিতে রয়েছে।
লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদকে লাহোরের জোহর টাউন থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় নেওয়া হয়েছে, যা পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরের খুব কাছে। অন্যদিকে, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে সিন্ধু প্রদেশের নবাবশাহের একটি গোপন আস্তানায় রাখা হয়েছে (hafiz saed masood azhar)।
ভয়ে কাঁটা পাকিস্তান
সূত্র মারফত খবর, তাদের এই গোপন আস্তানায় রাখার পেছনে রয়েছে আতঙ্ক। ‘অপারেশন সিন্দুর’-এ সন্ত্রাসবাদদের আস্তানা ধ্বংসের পর, তারা এখন ভারতের নতুন কোনও হামলার আশঙ্কা করছে। অন্যদিকে, ‘অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ’ দের নিশানায় একের পর এক জঙ্গিরা পাকিস্তানের অন্দরে মারা গিয়েছে। কেউ গুলিতে, কাউকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।
তারপর থেকেই মাসুদ আজহার তার সংগঠনের সাধারণ সদস্যদের সঙ্গে সমস্ত রকম সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছে। বর্তমানে সে শুধুমাত্র হাতেগোনা কয়েকজন শীর্ষ কমান্ডারের একটি নির্দিষ্ট বৃত্তের সঙ্গেই যোগাযোগ রাখছে। একই অবস্থা লস্কর প্রধান হাফিজ সইদেরও। সেও আর লস্করের অন্য সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করছে না, বরং গোপনীয়তা বজায় রাখতে কেবল অডিয়ো বার্তার মাধ্যমেই নিজের বার্তা পাঠাচ্ছে।













