ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইরানের সাইবার হানায় ত্রস্ত বিশ্ব, জ্বালানি জোগান ও জল সরবরাহে ঘাটতি

iran cyber attack
---Advertisement---

ইরান সাইবার যুদ্ধে আমেরিকার পাশাপাশি নাকাল গোটা বিশ্ব। সাম্প্রতিক সাইবার হামলার ফলে আমেরিকার জল সরবরাহ ব্যবস্থা, আটলান্টিক মহাসাগরে চলাচল করা তেলের ট্যাঙ্কার এবং ইউরোপের সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল এবং ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসছে, ইরান এখন কেবল তথ্য চুরি বা প্রতারণার মধ্যে সীমাবদ্ধ নেই। সরাসরি জন-জীবনের পরিকাঠামোগত ক্ষতি (physical sabotage) করার কৌশল গ্রহণ করেছে (iran cyber attack)।

iran cyber attack: কোথায় কোথায় সাইবার হানা?

তিনটি পৃথক সাইবার হানার ঘটনা নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাইবার হানার ফলে আমেরিকা, মিডওয়েস্ট অঞ্চলের ছোট শহরগুলির মধ্যে জল সরবরাহ ব্যহত হয়েছে। অন্যদিকে, টেক্সাসের দিকে অগ্রসর হওয়া তেলবাহী দুটি ট্যাঙ্কার আটলান্টিক মহাসাগরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

এছাড়াও গত অক্টোবর ও নভেম্বরে ফ্রান্স, সুইডেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডসের প্রায় ৭০০ থেকে ৭৫০টি সুপারমার্কেটের রেফ্রিজারেশন সিস্টেমে সাইবার হামলা চালানো হয়। হ্যাকাররা ড্যানিশ প্রতিষ্ঠান ড্যানফস (Danfoss)-এর সফটওয়্যারে প্রবেশ করে ফ্রিজগুলির তাপমাত্রা বাড়িয়ে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত তুলে দেয় (iran cyber attack)।

ফলে ইউরোপের ক্যারফুর (Carrefour), ইন্টারমার্শে (Intermarché), মনোপ্রি (Monoprix)-সহ নামী সুপারমার্কেটগুলির কয়েক কোটি খাবার নষ্ট হয়ে গিয়েছে। অতিরিক্ত তাপে অন্তত ১৫টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাঙ্কের ফ্রিজেও একই ধরনের হামলার চেষ্টা করা হয়েছিল।

চিন, রাশিয়া ও উত্তর কোরিয়ার তুলনায় ইরানকে একসময় তুলনামূলকভাবে কম উন্নত সাইবার শক্তি হিসেবে গণ্য করা হতো। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশটি দ্রুত উন্নতি করেছে এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর বিরুদ্ধে নিজেদের ক্ষমতা ব্যবহারের আগ্রহ ক্রমশ বাড়িয়ে তুলছে।

ইজরায়েল ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের প্রধান ইয়োসি কারাদি সংবাদমাধ্যমকে বলেন, “ইরান এখন যা করছে তা হলো, গত যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া।” তিনি আরও বলেন, “আমি সবসময় ধরে নিই, পরবর্তী যুদ্ধে আমার শত্রু আর আগের মতো যুদ্ধে অংশ নেবে না বরং সে আরও উন্নত হবে।”



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now