দেবসেনাপতি কার্তিক পৌরাণিক দেবতা। শিব ও পার্বতির পুত্র কার্তিক। কার্তিকের আরাধনায় শুধু যে পুত্রলাভ হয় তা কিন্তু না, কার্তিকপুজোয় যেমন সন্তান লাভ হয়, তেমনই ধন এবং সংসারের শ্রীবৃদ্ধি লাভও হয়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেবসেনাপতির আরাধনায় যশ, বল লাভ হয়। জ্যোতিষশাস্ত্র মতে, কার্তিকের পুজো আরাধনায় মঙ্গলের সুফল প্রাপ্ত হয় (kartik puja 2026)।
kartik puja 2026: জেনে নিন কার্তিক পুজোর সময়সূচি
সন্তানলাভের আশায় নববিবাহিতদের বাড়িতে তাঁদের কাছের মানুষজন, বন্ধুবান্ধবরা কার্তিক ঠাকুর রেখে চলে যান। তারপর ঘটা করে পুজোর আয়োজন করেন নবদম্পতি। এই রীতি প্রায় বাংলার সর্বত্রই প্রচলিত। আপনিও কি এবার বাড়িতে কার্তিক পুজোর আয়োজন করছেন? জেনে নিন কবে, কখন পড়েছে তিথি। সাধারণত কার্তিক সংক্রান্তিতে কার্তিক পুজোর আয়োজন করা হয়। এবার কার্তিক পুজো ১৭ নভেম্বর, মঙ্গলবার। যদিও তা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কার্তিক পুজো ১৬ নভেম্বর, সোমবার। এদিন পুরোহিতের কথামতো পুজোর আয়োজন করতে পারলে খুবই ভালো। আর না পারলে অবশ্যই পাঁচ রকমের ফল কিনুন (kartik puja 2026)।
কী কী দিয়ে পুজো দেবেন?
পুজোতে মিষ্টি নিবেদন করুন। পাশাপাশি দেবতার জন্য তাঁর পছন্দের খেলনা অর্পন করুন। কার্তিক ঠাকুরের পছন্দের ফুল রক্তকরবী। যদি এই ফুল না পাওয়া যায় তা হলে সাদা বা হলুদ করবী দিয়েও পুজো করতে পারেন। কার্তিক পুজোর দিন অবশ্যই দানধ্যান করুন। বিশেষত শিশুদের হাতে সাধ্যমতো ফল, চকলেট দিন। কথিত রয়েছে, কৃত্তিকা নক্ষত্রে কার্তিকের জন্ম। তাই তাঁর নাম কার্তিক।
স্কন্দপুরাণ অনুযায়ী, ব্রহ্মার বরে তারকাসুরের নিধনের জন্য কার্তিকের জন্ম। দেবতার থেকে পাওয়া শক্তিতে তিনি তারকাসুরকে বধ করেন। দেব সেনাপতির মর্যাদা লাভ করেন কার্তিক। সুদর্শন কার্তিক হলো বীরত্বের প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কার্তিক পুজো করলে সন্তানলাভ হয়। তাই সন্তানের কামনায় বহু দম্পতি কার্তিক পুজো করেন। বলা হয়, কার্তিক পুজো করলে নাকি সংসারের শ্রীবৃদ্ধি হয়।













