ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বইয়ের স্টল ঘিরে উত্তেজনা কলেজ স্ট্রিটে, আটক SFI কর্মীরা

SFI Book Stall
---Advertisement---

বইয়ের স্টল তৈরিতে বাধা দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার কলেজ স্ট্রিট। মঙ্গলবার সকালে বইপড়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বাম ছাত্র সংগঠন SFI-এর সদস্য ও সমর্থকরা। প্রতিবাদে বই নিয়ে ট্রাম রাস্তায় বসে বিক্ষোভ দেখায় SFI-এর সদস্য ও সমর্থকরা। বাম ছাত্র সংগঠনের অভিযোগ, কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের সামনে বইয়ের স্টল তৈরিতে বাধা দিয়েছে পুলিশ। বিক্ষোভের জেরে ব্যস্ত কলেজ স্ট্রিটে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। পরে অবরোধ তুলতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। বেশ কয়েকজন SFI কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

SFI Book Stall: চার বছরের পুরনো কর্মসূচি ঘিরেই বিতর্ক

এদিনের ঘটনা প্রসঙ্গে SFI সদস্যদের দাবি, প্রতি বছর নভেম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে অস্থায়ী বইয়ের স্টল বসিয়ে থাকেন তাঁরা। গত চার বছর ধরে এই কর্মসূচি চলছে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ‘সংগ্রামী বইপত্র’-এর বিশেষ বিপণি চালানোর পরিকল্পনা ছিল SFI এর কলকাতা বিশ্ববিদ্যালয় কমিটির। সেই মতো সোমবার সন্ধ্যা থেকেই স্টল তৈরির কাজ শুরু করেন সংগঠনের সদস্যরা।

অভিযোগ, স্টল তৈরির কাজ শুরু হতেই পুলিশ বাধা দেয়। প্রশাসনের তরফে জানানো হয়, ফুটপাত আটকে স্টল তৈরি করা যাবে না। পাশাপাশি, এই স্টল বসানোর জন্য কোনও বৈধ অনুমতি নেওয়া হয়নি বলেও দাবি করা হয়।

পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ, পথে SFI

অন্যদিকে, SFI সদস্যদের দাবি, সমস্ত নিয়ম মেনেই তাঁরা বইয়ের স্টল বসাতে চেয়েছিলেন। এর আগে চার বছর ধরে একইভাবে কর্মসূচি পালন করলেও কোনও সমস্যার মুখে পড়তে হয়নি তাঁদের। এবার হঠাৎ পুলিশি বাধার কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, দুর্গাপুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বামেদের বইয়ের স্টলে হামলার অভিযোগ ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বইয়ের বিপণি তৈরিতে বাধার অভিযোগে নতুন করে সরব হয়েছে বাম ছাত্র সংগঠন। মঙ্গলবার সকাল থেকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ ও পুলিশের ধরপাকড়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now