ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘যে কোনও মুহূর্তে জেলেই মৃত্যু হতে পারে’, আশঙ্কা প্রকাশ ইমরান খানের

Imran Khan
---Advertisement---

বেশ কয়েক বছর পাকিস্তানের জেলেই বন্দি রয়েছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দীর্ঘদিন ধরে কারাবাসের মধ্যে এবার নিজের জীবন নিয়েই আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেট তারকা। যে কোনও মুহূর্তে জেলের মধ্যেই তাঁর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন ৭৪ বছর বয়সি ইমরান। শুধু তাই নয়, জেলে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়া এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারার অভিযোগও তুলেছেন তিনি। নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির চিকিৎসার বিষয়েও আদালতের হস্তক্ষেপ চেয়েছেন ইমরান।

Imran Khan: বিচারপতিদের কাছে খোলা চিঠি

সম্প্রতি এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অগস্ট থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান। সম্প্রতি তাঁর আইনজীবীর মাধ্যমে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে ইমরানের দাবি, ৭৪ বছর বয়সে দীর্ঘদিন ধরে চলা এই পরিস্থিতি তাঁর শারীরিক অবস্থাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না। আদালতের আগের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

গত সপ্তাহে আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবী সলমন সফদর। এরপর সোমবার সমাজমাধ্যমে প্রকাশ্যে আনেন ইমরানের লেখা ওই চিঠি।

একাকিত্বে শারীরিক ও মানসিক সমস্যা বাড়ছে?

চিঠিতে নিজের বন্দিজীবন নিয়েও একাধিক অভিযোগ তুলেছেন ইমরান (Imran Khan)। তাঁর দাবি, দীর্ঘদিন একা থাকতে হচ্ছে তাঁকে। অন্য মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা বা যোগাযোগের সুযোগও মিলছে না। এর ফলে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। এই ধরনের বন্দিজীবনকে ‘নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি’ বলেও উল্লেখ করেছেন তিনি।

ইমরানের অভিযোগ, জেলে বন্দি স্ত্রী বুশরা বিবির সঙ্গেও নিয়মিত দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকী আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে পারছেন না তিনি।

শুধু মানসিক চাপ নয়, শারীরিক অবস্থার অবনতির কথাও চিঠিতে জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁর দাবি, দীর্ঘদিনের নিঃসঙ্গতার জেরে রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌রোগের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। এমনকী তাঁর হৃদযন্ত্রও ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইমরান।

সব মিলিয়ে, জেলের ভিতরে নিজের চিকিৎসা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে এবার সরাসরি বিচারপতিদের দ্বারস্থ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর এই আর্জি এখন আদলত শোনে কিনা সেটা দেখার।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now