ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বারুইপুরে পুরবোর্ড ভাঙার সিদ্ধান্ত, ইস্তফা দেবেন ১৭ পুরপ্রতিনিধি

Baruipur Municipality Board
---Advertisement---

পুরসভা চালাতে গিয়ে আর্থিক সংকট। তার উপর পুরপ্রতিনিধিদের হেনস্থার অভিযোগ। এই দুই ইস্যুকে সামনে রেখেই এবার বড় সিদ্ধান্ত নিল বারুইপুর পুরসভার বর্তমান পুরবোর্ড। চলতি পুরবোর্ড ভেঙে দেওয়ার কথা ঘোষণা করলেন পুরপ্রধান, উপ-পুরপ্রধান সহ অন্যান্য পুরপ্রতিনিধিরা। মঙ্গলবার পুরভবনে সাংবাদিক বৈঠক করে নিজেদের সিদ্ধান্তের কথা জানান তাঁরা। খুব শীঘ্রই বারুইপুরের মহকুমাশাসকের (SDO) কাছে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেবেন বলেও জানিয়েছেন পুরপ্রতিনিধিরা।

আর্থিক সংকট ও হেনস্থার অভিযোগ

এদিনের সাংবাদিক বৈঠকে পুরপ্রতিনিধিদের বক্তব্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই পুরসভা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। পর্যাপ্ত অর্থের অভাবে পুরসভার দৈনন্দিন কাজকর্ম ও প্রশাসনিক দায়িত্ব সামলানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এর পাশাপাশি বিভিন্নভাবে পুরপ্রতিনিধিদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তৈরি হওয়া এই পরিস্থিতির জেরেই আর পুরবোর্ড চালিয়ে যাওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই সকলে মিলে একযোগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। (Baruipur Municipality Board Resignation)

উল্লেখ্য, বর্তমানে বারুইপুর পুরসভায় মোট ১৭টি ওয়ার্ড রয়েছে। আর সেই সবকটি ওয়ার্ডই এখনও তৃণমূল কংগ্রেসের দখলে। এদিনের সাংবাদিক বৈঠকে সেই ১৭ জন কাউন্সিলরের মধ্যে ১৪ জন উপস্থিত ছিলেন। এবার তাঁদের ইস্তফাপত্র জমা পড়লে পুরসভার প্রশাসনিক দায়িত্ব কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরপ্রতিনিধিদের এই সিদ্ধান্তের পর এখন তাঁদের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now