ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কুড়ুল হাতে মার্কিন সামরিক বিমানে তাণ্ডব, ৫৬০ কোটির আকাশযান বিকল করলো এক ব্যক্তি

US Aircraft Attack
---Advertisement---

বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল একটি অত্যাধুনিক সামরিক বিমান। তবে হঠাৎ নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে সেখানে ঢুকে পড়লেন এক ব্যক্তি। সঙ্গে কুড়ুল, রাসায়নিক এবং বেশ কিছু সরঞ্জাম। তারপর বিমানের ভিতরে ও বাইরে এমন তাণ্ডব চালালেন যে, কয়েকশো কোটি টাকা মূল্যের বিমানটি কার্যত অকেজো হয়ে গেল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে। অভিযুক্তের নাম দাইথি ও’কোরেন। বয়স ৪৮ বছর। তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে প্রশাসন। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে ।

US Aircraft Attack: নিরাপত্তা ভেঙে বিমানের ভিতরে ঢুকে তাণ্ডব

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, গত ১১ এপ্রিল ভোর ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযোগ, বিমানবন্দরের রক্ষীদের নজর এড়িয়ে ভিতরে ঢুকে পড়েন দাইথি। সেখানে দাঁড়িয়ে ছিল মার্কিন সামরিক বাহিনীর সি-১৩০এইচ বিমান। প্রথমে বিমানের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন তিনি। এরপর ভিতরের দরজা বন্ধ করে শুরু করেন ভাঙচুর।

ককপিটের একাধিক যন্ত্রাংশে ক্ষতি

বিমানের ককপিটের একাধিক যন্ত্রাংশ ভেঙে দেন অভিযুক্ত। কেটে দেন বৈদ্যুতিক তার এবং হাইড্রলিক লাইন। এমনকী অক্সিজেনের পাইপ মুচড়ে দেওয়া এবং এয়ার ডাক্ট ফুটো করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, গ্যালিয়াম নামে একটি রাসায়নিক ব্যবহার করে বিমানের কাঠামোর ক্ষতি করেন তিনি। এই ধাতু অ্যালুমিনিয়ামের সংস্পর্শে এলে সেটিকে দ্রুত দুর্বল করে দিতে পারে।

জ্বালানি ট্যাঙ্কেও রাসায়নিক, কুড়ুল দিয়ে চলে হামলা

অভিযোগ, বিমানের জ্বালানি ট্যাঙ্কেও বল বিয়ারিং এবং রাসায়নিক পদার্থ ঢেলে দেন দাইথি। এরপর বিমানের ছাদের হ্যাচ দিয়ে বাইরে বেরিয়ে কুড়ুল দিয়ে আঘাত করতে থাকেন বিমানের বাইরের অংশে। তাঁর এই হামলায় ভারতী মুদ্রায় প্রায় ৫৬০ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক সামরিক বিমানটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে, সেটিকে আর ওড়ানোর অবস্থায় রাখা সম্ভব হয়নি।

তদন্তকারীদের দাবি, আচমকা রাগের মাথায় এই ঘটনা ঘটাননি অভিযুক্ত। বরং হামলার প্রস্তুতি চলেছিল কয়েক মাস ধরে। অনলাইনে সি-১৩০ বিমানের বিভিন্ন যন্ত্রাংশ ও প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন তিনি। কীভাবে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে বিমানবন্দরে ঢোকা যায়, তারও পরিকল্পনা করেন। এমনকি লাইভ ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ ব্যবহার এবং অনলাইনে গ্যালিয়াম রাসায়নিক অর্ডার করার তথ্যও সামনে এসেছে।

দীর্ঘক্ষণ ধরে চলা এই তাণ্ডবের পর অভিযুক্তকে গ্রেফতার করে আয়ারল্যান্ড পুলিশ। গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। মার্কিন প্রসিকিউশনের দাবি, গোটা ঘটনাটিই ছিল পূর্বপরিকল্পিত। এবার আদালতে সেই অভিযোগ কতটা প্রমাণিত হয়, সেদিকেই নজর রয়েছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now