ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাসপূর্ণিমা কবে? বাড়িতেই কীভাবে করবেন পুজো? জেনে নিন তিথি ও নিয়ম

Rass Purnima 2026
---Advertisement---

ধর্মীয় বিশ্বাস, ভক্তি আর বাংলার প্রাচীন লোকসংস্কৃতির মেলবন্ধন রাসপূর্ণিমা (Rass Purnima 2026)। প্রতি বছর কার্তিকী পূর্ণিমায় এই উৎসব পালিত হলেও ২০২৬ সালে তিথির সময় নিয়ে রয়েছে বিশেষ হিসাব। নবদ্বীপ ও শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ। তবে শুধু মন্দিরে গিয়ে নয়, বাড়িতেও কয়েকটি নিয়ম মেনে পালন করতে পারেন এই পবিত্র দিন।

কবে রাসপূর্ণিমা ২০২৬?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, (Rass Purnima 2026) ২০২৬ সালে রাসপূর্ণিমা পালিত হবে ২৪ নভেম্বর, মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ৭ অগ্রহায়ণ, ১৪৩৩। পূর্ণিমা তিথি শুরু হবে ২৩ নভেম্বর রাত ১১টা ৪২ মিনিটে এবং শেষ হবে ২৪ নভেম্বর রাত ৮টা ২৩ মিনিটে। তাই মঙ্গলবারই রাসপূর্ণিমা পালনের জন্য উপযুক্ত দিন। পঞ্জিকা অনুযায়ী, সূর্যাস্তের পর সন্ধ্যায় প্রদীপ দান করা বিশেষ শুভ বলে মনে করা হয়।

এই রাত এত বিশেষ কেন?

হিন্দু ধর্মে কার্তিক মাসকে খুব পবিত্র মনে করা হয়। বৈষ্ণবদের বিশ্বাস, এই পূর্ণিমার রাতেই যমুনার তীরে গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভাগবতেও এই সুন্দর নাচের কথা লেখা আছে। 

নবদ্বীপ ও শান্তিপুরের রাসের ঐতিহ্য

পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে রাস উৎসব পালিত হলেও নবদ্বীপ ও শান্তিপুরের আয়োজন বিশেষ আকর্ষণীয়। নবদ্বীপে রাসপূর্ণিমা (Rass Purnima 2026) ‘পট পূর্ণিমা’ নামেও পরিচিত। একসময় বৈষ্ণব ও শাক্ত ভক্তরা পটের পুজো করতেন। পরে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে কুমোরদের আগমন এবং মাটির প্রতিমা নির্মাণের মধ্য দিয়ে উৎসব নতুন রূপ পায়। অন্যদিকে, শান্তিপুরের সুসজ্জিত মণ্ডপ, প্রতিমা ও লোকসংস্কৃতির টানে প্রতি বছর বহু দর্শনার্থীর সমাগম হয়।

বাড়িতে কীভাবে করবেন রাসপূর্ণিমার পুজো?

মন্দিরে যেতে না পারলেও বাড়িতেই পালন করতে পারেন রাসপূর্ণিমা। (Rass Purnima 2026) সকালে সূর্যোদয়ের আগে স্নান করুন। সম্ভব হলে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নিতে পারেন। তুলসীতলা, বাড়ির প্রবেশদ্বার ও ঠাকুরঘরে ঘি অথবা তিলের তেলের প্রদীপ জ্বালান। ফুল, ধূপ ও নৈবেদ্য দিয়ে রাধা-কৃষ্ণের কিংবা বিষ্ণুর ও শিবের পুজো করুন। সময় পেলে গীতা, বিষ্ণু সহস্রনাম কিংবা শিবস্তোত্র পাঠ করতে পারেন। এই দিনে উপোস রাখার প্রচলন রয়েছে। পাশাপাশি চাল, খাবার, বস্ত্র বা প্রদীপ দানও শুভ বলে বিবেচিত। সন্ধ্যায় ফের প্রদীপ জ্বালিয়ে চন্দ্রোদয়ের পর চাঁদের উদ্দেশে জল দিয়ে অর্ঘ্য নিবেদন করতে পারেন।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now