সারাদিনের ব্যস্ততা সামলে অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। আর ফেরার পথে পরদিনের জন্য দুধ, রান্নার তেল কিংবা সংসারের টুকিটাকি জিনিস কিনে নেওয়া আমাদের অনেকেরই অভ্যাস। কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, সন্ধ্যার পর কিছু জিনিস কেনা এড়িয়ে চলাই ভাল। জ্যোতিষীদের মতে, দৈনন্দিন জীবনে ব্যবহার করা এমন পাঁচটি জিনিস রয়েছে, যেগুলি দিনের বেলায় কেনাই শুভ বলে মনে করা হয়। কী সেই জিনিসগুলি? জেনে নিন।
Vastu Tips: সন্ধ্যার পর এই ৫টি জিনিস কেনা এড়িয়ে চলুন
১. ঝাঁটা: বাড়িঘর পরিষ্কার রাখতে ঝাঁটা অত্যন্ত জরুরি। কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সূর্যাস্তের পর ঝাঁটা কেনা উচিত নয়। কারণ, ঝাঁটার সঙ্গে দেবী লক্ষ্মীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, সন্ধেবেলা ঝাঁটা কিনলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন। শুধু তাই নয়, সন্ধ্যার পর পুরনো ঝাঁটা বাড়ির বাইরে ফেলাও অনুচিত বলে মনে করা হয়।
২. দুধ: রাতে বাড়ি ফেরার পথে পরদিন সকালের জন্য এক প্যাকেট দুধ কিনে নেওয়া খুবই স্বাভাবিক। কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, সূর্যাস্তের পর দুধ বা দুধজাত কোনও জিনিস কেনা শুভ নয়। মনে করা হয়, এর ফলে সংসারে অশান্তি বাড়তে পারে।
৩. নুন: রান্নায় নুন ছাড়া একদিনও চলে না। অথচ প্রচলিত জ্যোতিষশাস্ত্রীয় ধারণা বলছে, সন্ধ্যার পর নুন কেনা এড়িয়ে চলা উচিত। বিশ্বাস করা হয়, সূর্যাস্তের পর নুন কিনলে সংসারে অর্থাভাব দেখা দিতে পারে। আর্থিক সমস্যা সহজে কাটতে চায় না বলেও মনে করা হয়।
৪. ধারালো জিনিস: ছুরি, কাঁচি, ব্লেড কিংবা ছুঁচের মতো জিনিস আমাদের প্রতিদিনের কাজে লাগে। তবে জ্যোতিষশাস্ত্রের মতে, সূর্যাস্তের পর এই ধরনের ধারালো জিনিস কেনা ঠিক নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সন্ধের পর এগুলি বাড়িতে আনলে সংসারের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাড়তে পারে পারিবারিক অশান্তিও।
৫. সর্ষের তেল: রান্নার কাজে সর্ষের তেল অনেক বাড়িতেই নিয়মিত ব্যবহার করা হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, সন্ধ্যার পর সর্ষের তেল কেনা উচিত নয়। কারণ, সর্ষের তেলের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। প্রচলিত ধারণা বলছে, সূর্যাস্তের পর সর্ষের তেল কিনলে সংসারে অভাব ও অশান্তি বাড়তে পারে। (Vastu Tips)
সন্ধেবেলা বাজার করতে গেলে কী মাথায় রাখবেন?
অফিস থেকে বাড়ি ফেরার পথে বাজার করা যাঁদের রোজকার অভ্যাস, তাঁদের পক্ষে সব সময় দিনের বেলায় কেনাকাটা করা সম্ভব নয়। তবে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের প্রচলিত বিশ্বাসে আস্থা থাকলে এই পাঁচটি জিনিস দিনের বেলায় কেনার চেষ্টা করতে পারেন। যদিও এগুলি ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক বিশ্বাস, এর পিছনে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই অযথা আতঙ্কিত না হয়ে নিজের বিশ্বাস ও সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই ভাল।














