দীর্ঘ দূরত্বের ট্রেনযাত্রায় খাবারের মান নিয়ে যাত্রীদের অভিযোগ নতুন নয়। সেই সমস্যা মেটাতে এবার খাবারের পদসংখ্যা কমিয়ে গুণমান, পরিচ্ছন্নতা ও সতেজতার উপর বিশেষ জোর দিচ্ছে ভারতীয় রেল। (Vande Bharat Sleeper) বন্দে ভারত স্লিপার ট্রেনে ইতিমধ্যেই এই নতুন ব্যবস্থা চালু করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। আগে যেখানে খাবারের মেনুতে ৮-১০টি পদ থাকত, সেখানে এবার রাখা হচ্ছে মাত্র চারটি পদ। ভবিষ্যতে অন্যান্য প্রিমিয়াম ট্রেনেও এই ব্যবস্থা চালুর সম্ভাবনা রয়েছে।
Table of Contents
কেন মেনুতে কাটছাঁট?
IRCTC-র আধিকারিকদের মতে, বেশি পদ পরিবেশন করতে গিয়ে খাবারের মান, সতেজতা ও স্বাদে ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তাই মেনু ছোট করে প্রতিটি খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধির উপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এক আধিকারিকের কথায়, “আমরা বিমান সংস্থাগুলির মতো একটি সংক্ষিপ্ত মেনু রাখতে চাই। যাত্রীদের পরিবেশিত খাবারের গুণমানের উপরই আমাদের মূল লক্ষ্য। পদসংখ্যা কমলে প্রতিটি খাবারের মান, সতেজতা ও ধারাবাহিকতা পর্যবেক্ষণ করা সহজ হবে। তবে প্রতিটি খাবারের পরিমাণ আগের মতোই থাকবে।”(Vande Bharat Sleeper)
কী কী খাবার পাবেন যাত্রীরা?
মুম্বই-বেঙ্গালুরু (Vande Bharat Sleeper) বন্দে ভারত স্লিপার ট্রেনে ইতিমধ্যেই এই পরিবর্তন দেখা যাচ্ছে। সকালের জলখাবারে থাকছে ইডলি, বড়া, উপমা, পোহা, চাটনি ও সাম্বার। পাশাপাশি স্থানীয় স্বাদের কথা মাথায় রেখে মেনুতে ঝুনকা ভাকরি ও পুরণ পোলির মতো আঞ্চলিক খাবার রাখার পরিকল্পনাও করছে IRCTC.
মূল খাবারে নিরামিষ যাত্রীদের জন্য থাকছে সবজি, রুটি, ভাত ও ডাল। আমিষ খাবারের ক্ষেত্রে থাকছে চিকেন। আগে খাবারের সঙ্গে বিভিন্ন ধরনের শুকনো ও ঝোলের সবজি, স্যালাড, আচার, দই-সহ একাধিক পদ পরিবেশন করা হত। বিস্কুট ও চিপসের মতো প্যাকেটজাত খাবারও ভবিষ্যতে মিল প্যাকেজ থেকে বাদ দিয়ে আলাদাভাবে বিক্রির পরিকল্পনা রয়েছে। বর্তমানে বন্দে ভারত ট্রেনে কুকিজ ও টি-ব্যাগ দেওয়া হয়। (Vande Bharat Sleeper)
ক্যাটারিং অভিযোগ কমেছে ১০ শতাংশ
অন্যদিকে, IRCTC-র ওয়েস্ট জোনে খাবার সংক্রান্ত অভিযোগও কমেছে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় অভিযোগের সংখ্যা ১০ শতাংশ কমেছে। মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ ও গোয়ার কিছু অংশ নিয়ে গঠিত এই জোনে প্রতিদিন প্রায় ১১০-১১৫টি ক্যাটারিং সংক্রান্ত অভিযোগ আসে।
কুইক রেসপন্স টিম, নিয়মিত পরিদর্শন, খাবারের মান ও পরিচ্ছন্নতার উপর নজরদারি এবং ঠিকাদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপকে এই সাফল্যের কারণ বলে জানিয়েছে IRCTC.
RailMadad-এ আসা অভিযোগগুলিও বিশ্লেষণ করা হচ্ছে। এক সিনিয়র আধিকারিকের কথায়, “যাত্রীদের সন্তুষ্টিই IRCTC-র সর্বোচ্চ অগ্রাধিকার। নিয়মিত নজরদারি, দ্রুত অভিযোগের নিষ্পত্তি এবং পরিষেবা প্রদানকারীদের জবাবদিহি নিশ্চিত করার ফলেই অভিযোগ কমেছে।”
(Vande Bharat Sleeper) নতুন এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে রেলের ক্যাটারিং ঠিকাদারদের উপরেও। কারণ, বেশি পদ রান্না ও সরবরাহের জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হয়। ফলে মেনু ছোট হলে রান্না ও সরবরাহের ব্যবস্থাতেও পরিবর্তন আসতে পারে।











