ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফর্সা হওয়ার ক্রিমেই কিডনির বিপদ! ১৭ বছরের তরুণীর ঘটনায় কেরলে শুরু ‘অপারেশন সৌন্দর্য’

---Advertisement---

সাজগোজের জন্য নিয়মিত ব্যবহার করা প্রসাধনীই যে শরীরের বড় ক্ষতির কারণ হতে পারে, তা সামনে এল কেরলের এক ১৭ বছরের তরুণীর ঘটনায়। অনলাইনে অর্ডার করা একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে গুরুতর কিডনির সমস্যায় আক্রান্ত হয়েছে ওই তরুণী। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার দেখে ক্রিমটি কিনেছিল সে। অভিযোগ, প্রায় এক বছর ধরে সেই ক্রিম ব্যবহারের পরই তার শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের পরীক্ষায় শরীরে বিপজ্জনক মাত্রায় পারদ বা মার্কারি পাওয়া গিয়েছে। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে কেরল সরকার। লাইসেন্সবিহীন ও বেআইনি প্রসাধনীর বিক্রি বন্ধ করতে জোরদার করা হয়েছে ‘অপারেশন সৌন্দর্য’। (Operation Soundarya)

কীভাবে অসুস্থ হলেন ১৭ বছরের তরুণী?

পিটিআই সূত্রে খবর, কেরলের ওই তরুণী প্রায় এক বছর ধরে একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করছিল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রিমটি অর্ডার করেছিলেন। পরে তার পা ও পায়ের পাতায় ফোলাভাব দেখা দেয়। রক্তচাপ হঠাৎ কমে যাওয়া, অজ্ঞান হয়ে পড়া এবং স্মৃতিশক্তির সমস্যাও দেখা দেয়। এরপর চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে পরীক্ষায় তার শরীরে অত্যন্ত বেশি মাত্রায় পারদ পাওয়া যায়। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, ক্রিমটির কারণেই শরীরে পারদের সংস্পর্শ ঘটেছিল। পরীক্ষাগারে ওই প্রসাধনীতে প্রতি মিলিয়নে ১২,৫০০ ভাগ পারদ পাওয়া গিয়েছে। অর্থাৎ, প্রায় ১.২৫ শতাংশ পারদ ছিল ক্রিমটিতে। অথচ প্রসাধনীতে পারদের অনুমোদিত মাত্রা প্রতি মিলিয়নে ১ ভাগেরও কম। (Operation Soundarya)

কী এই ‘অপারেশন সৌন্দর্য’?

অনিরাপদ প্রসাধনীর বিক্রি ও সরবরাহ বন্ধ করতেই কেরল প্রশাসনের তরফে শুরু হয়েছে ‘অপারেশন সৌন্দর্য’। ২০২০ সালের কসমেটিকস বিধি লঙ্ঘনকারী এবং প্রয়োজনীয় উৎপাদন লাইসেন্স ছাড়া তৈরি হওয়া প্রসাধনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।ফেয়ারনেস ক্রিম,লিপস্টিক, সাবান ও পারফিউমের মতো বিভিন্ন প্রসাধনী এই অভিযানের আওতায় রয়েছে। পণ্যের উপাদান পরীক্ষা, দোকানে তল্লাশি এবং বেআইনিভাবে প্রসাধনী তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। (Operation Soundarya)

কেন বিপজ্জনক পারদযুক্ত ক্রিম?

বিশেষজ্ঞদের মতে, পারদযুক্ত ত্বক ফর্সা করার ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে কিডনি ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। কিছু প্রসাধনীতে শক্তিশালী স্টেরয়েড বা নিষিদ্ধ উপাদানও থাকে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলি ব্যবহার করলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

ঘটনার পর কেরলের স্বাস্থ্যমন্ত্রী -কে মুরলীধরন আধিকারিকদের প্রসাধনীর দোকানে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নকল ও অনুমোদনহীন প্রসাধনীর বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। (Operation Soundarya)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now