টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে তাণ্ডব চালালেন দিল্লির অধিনায়ক (Priyansh Arya) প্রিয়াংশ আর্য। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে মাত্র ৬৮ বলে ১৮১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। তাঁর ব্যাট থেকে এল ১৯টি ছক্কা ও সাতটি চার। এই ইনিংসের সৌজন্যেই একাধিক রেকর্ড নিজের নামে করলেন ২৪ বছরের এই ভারতীয় ব্যাটার।
Table of Contents
কেএল রাহুলকে টপকে ইতিহাস
মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ বি-র ম্যাচে টস জিতে দিল্লির বিরুদ্ধে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু। আর সেই ম্যাচেই শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন (Priyansh Arya) প্রিয়াংশ। ১৮ বলে অর্ধশতরান এবং মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করেন তিনি। ১৭তম ওভারে সাই কিশোরকে ছক্কা হাঁকিয়ে ৬০ বলে দেড়শো রানও পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৯তম ওভারে মণিমারণ সিদ্ধার্থের বলে আউট হন দিল্লির তরুণ অধিনায়ক।
Chris Gayle’s 175* has been surpassed twice in the span of two months. After Lhuan-dre Pretorius’ 188* – the T20 record – last month, Priyansh Arya has now hit 181 in Delhi’s Syed Mushtaq Ali Trophy match against Tamil Nadu 🙌 https://t.co/domN7tdM18
— Cricinfo (@cricinfo) November 24, 2026
তাঁর এই ১৮১ রানের ইনিংস ভেঙে দিল কেএল রাহুলের রেকর্ড। ২০২৬ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬৭ বলে অপরাজিত ১৫২ রান করেছিলেন রাহুল। এত দিন সেটিই ছিল কোনও ভারতীয়র সর্বোচ্চ টি-টোয়েন্টি ব্যক্তিগত রান।
Welcoming the pacers, Priyansh Arya style 😎 Towering sixes to get #PBKS going 📈 Updates ▶️ https://t.co/wHhflKIvCR #TATAIPL | #KhelBindaas | #PBKSvDC https://t.co/xCKBmyy9Y5
— IndianPremierLeague (@IPL) May 11, 2026
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান
বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় এখন দ্বিতীয় স্থানে (Priyansh Arya) প্রিয়াংশ। তাঁর সামনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। গত অক্টোবর সাউথ আফ্রিকা প্রো২০ কাপে টাইটান্সের হয়ে নাইটসের বিরুদ্ধে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেছিলেন তিনি।
১৯ ছক্কায় আরও এক নজির
এক ইনিংসে ১৯টি ছক্কা মেরে নিউ জিল্যান্ডের ফিন অ্যালেনের রেকর্ডও স্পর্শ করেছেন (Priyansh Arya) প্রিয়াংশ। গত বছর মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ৫১ বলে ১৫১ রান করার পথে ১৯টি ছক্কা মেরেছিলেন অ্যালেন।
(Priyansh Arya) প্রিয়াংশের ইনিংসে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান তোলে দিল্লি। অনুজ রাওয়াত ২২ বলে অপরাজিত ২৯ রান করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় রান। বারোদার ৩৪৯/৫ (সিকিমের বিরুদ্ধে, ২০২৪) এবং পাঞ্জাবের ৩১০/৫ (হায়দরাবাদের বিরুদ্ধে, ২০২৫) রয়েছে এর উপরে।
চলতি প্রতিযোগিতায়ও দুরন্ত ছন্দে রয়েছেন পাঞ্জাব কিংসের এই ক্রিকেটার। ছয় ইনিংসে ৩৬২ রান করেছেন তিনি। গড় ৬০.৩৩ এবং স্ট্রাইক রেট ২০৪.৫১। রয়েছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান।













