গো-হত্যা ও অবৈধ পশু পাচার বন্ধে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুর্শিদাবাদে বড়সড় অভিযান চালাল পুলিশ। (Cow Slaughter Case) সাগরদিঘিতে একটি নির্জন জায়গায় গোপনে গবাদি পশু জবাইয়ের অভিযোগে গ্রেফতার করা হলো চার জনকে। ধৃতদের জেরা করে এই ঘটনার পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
Table of Contents
ভোররাতে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার শেখদিঘির হাজিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। একটি পরিত্যক্ত ও নির্জন জায়গায় বেআইনিভাবে গবাদি পশু জবাই করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশকর্মীরা চারদিক থেকে এলাকাটি ঘিরে ফেলেন। ফলে পালানোর সুযোগ পায়নি অভিযুক্তরা। ঘটনাস্থল থেকেই চার জনকে গ্রেফতার করা হয়। (Cow Slaughter Case)
ধৃতদের প্রত্যেকের বাড়ি হাজিপুর এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। স্লটার হাউস বা কষাইখানার বাইরে বিনা অনুমতিতে গবাদি পশু জবাইয়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাংস নিয়ম মেনে মাটিতে পুঁতে নষ্ট করে দেওয়া হয়েছে। (Cow Slaughter Case)
ধৃতদের জেরা, তদন্তে একাধিক প্রশ্ন
(Cow Slaughter Case) ধৃতদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এই ঘটনার পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, বেআইনি কারবারে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, উদ্ধার হওয়া মাংস কোথায় সরবরাহ বা পাচারের পরিকল্পনা ছিল, সেটিও জানার চেষ্টা করছে পুলিশ।
গো-হত্যা রুখতে কী বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী?
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর গো-হত্যা ও অবৈধ পশু পাচার নিয়ে কড়া অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করেন, রাজ্যে লুকিয়ে-চুরিয়ে গবাদি পশু জবাই বরদাস্ত করা হবে না। এ বিষয়ে ১৯৫০ সালের প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইনের বিধি কঠোরভাবে কার্যকর করার কথাও জানান তিনি। প্রয়োজনে আরও কড়া আইন প্রণয়নের জন্য নতুন বিল আনার ভাবনাচিন্তাও চলছে।
১৯৫০ সালের আইনে কী নিয়ম রয়েছে?
প্রশাসনের অনুমতি ছাড়া গবাদি পশু জবাই করা যায় না। ১৪ বছরের কম বয়সি গবাদি পশু জবাই নিষিদ্ধ। মাংস কাটার ক্ষেত্রেও স্থানীয় প্রশাসন অথবা রাজ্যের প্রাণীসম্পদ দফতরের লিখিত অনুমতি প্রয়োজন। তবে অনুমোদিত স্লটার হাউসে পশু জবাই নিষিদ্ধ নয়। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, স্লটার হাউসের জন্য প্রয়োজনীয় অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।













