---Advertisement---

DONALD TRUMP IRAN ISSUE: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন নেই— এমনটাই কি আশা মার্কিন প্রেসিডেন্টের?

January 30, 2026 3:28 PM
---Advertisement---

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না। এমনটাই আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে এক তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানালেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের দেশের একটি সামরিক দল ইরানের উদ্দেশে রওনা দিয়েছে। কিন্তু ট্রাম্প আশা করছেন, সেটি ব্যবহারের প্রয়োজন হবে না। (DONALD TRUMP IRAN ISSUE)

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তেহরানের সময় ফুরিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে একটি বিশাল নৌবহর পাঠাচ্ছে। (DONALD TRUMP IRAN ISSUE)

ট্রাম্পের এহেন হুমকি পাওয়ার পর ইরান মোটেই সুর নরম করেনি। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, পাল্টা হিসেবে ইরান হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিল, যে কোনও হামলার জবাব দেবে তারা। প্রয়োজন হলে মার্কিন ঘাঁটি এবং বিমানবাহী রণতরীগুলিতে আঘাত হানতে পিছপা হবে না।
ইরানের সঙ্গে আলোচনা করবেন কিনা সাংবাদিকেরা জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি আলোচনা করেছেন। সেই সঙ্গে আরও আলোচনা চালানোর পরিকল্পনাও করছেন তিনি। (DONALD TRUMP IRAN ISSUE)

ইরানের এক সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, যে কোনও মার্কিন পদক্ষেপের পাল্টা জবাব তেহরান দেবে। যেমনটি গত বছরের জুনে করেছিল। সে সময় মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্রগুলোকে চূড়ান্ত জবাব দেওয়া হয়েছিল বলে সতর্ক করেন তিনি। (DONALD TRUMP IRAN ISSUE)

তিনি আরও বলেন, আমেরিকা যদি এমন কোন ও ভুল হিসাব করে, তবে তা ট্রাম্পের পরিকল্পনা মতো হবে না।
তাহলে এরপরই কী ইরান ইস্যুতে ঢোক গিললেন মার্কিন প্রেসিডেন্ট ? নাকি প্রলেপ দিতে ইরানের প্রতি এমন বার্তা মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। (DONALD TRUMP IRAN ISSUE)

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment