আর মাত্র চার দিনের অপেক্ষা। তারপরই ISL-এর প্রথম ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। (ISL Derby Ticket Price) তবে গ্যালারিতে বসে দুই প্রধানের লড়াই দেখার জন্য এবার বেশ খানিকটা বেশি টাকা খরচ করতে হবে সমর্থকদের। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ডার্বির টিকিটের দাম। সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা রাখা হয়েছে টিকিটের মূল্য। ফলে টিকিটের দাম ঘিরেই শুরু হয়েছে আলোচনা।
Table of Contents
সাতটি বিভাগে টিকিটের দাম
(ISL Derby Ticket Price) মোট সাতটি বিভাগে ভাগ করা হয়েছে টিকিটের মূল্য। ৩০০, ৪০০, ৪৯৯, ৬০০, ৭৫০, ১০০০ এবং ২০০০ টাকা দামের টিকিট পাওয়া যাচ্ছে। আপাতত অনলাইনে District অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে। পরবর্তীতে দুই প্রধানের ক্লাব তাঁবু থেকেও টিকিট পাওয়া যাবে।
কোন গ্যালারির টিকিটের দাম কত?
মোহনবাগানের ডি১, সি১ লেফট এবং এ১ রাইট ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা। ইস্টবেঙ্গলের বি১, সি১ রাইট এবং এ১ লেফট ব্লকের টিকিটের দামও একই। বি৩ ও ডি৩ ব্লকের টিকিট ৪০০ টাকা। ডি২, এ২ রাইট, এ২ লেফট এবং বি২ ব্লকের টিকিটের দাম ৪৯৯ টাকা।
(ISL Derby Ticket Price) সি৩ লেফট ও রাইট ব্লকের টিকিট ৬০০ টাকা। সি২ লেফট ও রাইট ব্লকের জন্য খরচ করতে হবে ৭৫০ টাকা। এ২ ভিআইপি রাইট প্লাজা আর এবং এ২ ভিআইপি লেফট প্লাজা কিউ-এর টিকিটের দাম ১০০০ টাকা। অন্যদিকে, ভিভিআইপি লেফট ও রাইট ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২০০০ টাকা।
দাম নিয়ে প্রশ্ন, গ্যালারি ভরবে তো?
রবিবারের ডার্বি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। মোহনবাগান সুপার জায়ান্ট জয়ের ধারায় থাকলেও ইস্টবেঙ্গল কিছুটা অস্বস্তিতে রয়েছে। ফলে ম্যাচের ফলাফল নিয়ে যেমন আগ্রহ রয়েছে, তেমনই টিকিটের চড়া দাম সমর্থকদের কতটা প্রভাবিত করে, সেটাও দেখার।
ক্রিকেটে দর্শকরা মোটা টাকা খরচ করে মাঠে যেতে আগ্রহী হলেও ফুটবলের ক্ষেত্রে ছবিটা কিছুটা আলাদা। (ISL Derby Ticket Price) এমনকী ব্রাজিলের ম্যাচ দেখার ক্ষেত্রেও চড়া টিকিটের দাম নিয়ে অনীহা দেখা গিয়েছে সাম্প্রতিক সময়ে। যদিও এক বছর আগে মেসিকে দেখতে উপচে পড়েছিল গ্যালারি। এবার দুই প্রধানের ডার্বিতে গ্যালারি কতটা ভরে, সেটাই এখন দেখার।













