ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এবার হোয়াটসঅ্যাপে শিডিউল করতে পারবেন মেসেজ, জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড

WhatsApp Message Schedule
---Advertisement---

জন্মদিনের শুভেচ্ছা হোক কিংবা কোনও জরুরি মিটিং, এবার আর নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর কথা মনে রাখতে হবে না। কারণ, ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউল করার সুবিধা। অর্থাৎ, আগে থেকেই মেসেজ লিখে তারিখ ও সময় ঠিক করে রাখলেই নির্দিষ্ট সময়ে নিজে থেকেই পৌঁছে যাবে সেই বার্তা। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপেও ব্যবহার করা যাবে এই ফিচার।

Meta-র মালিকানাধীন এই মেসেজিং অ্যাপের নতুন সুবিধায় শুধু টেক্সট নয়, ছবি, ভিডিয়ো এবং লিঙ্কও শিডিউল করা যাবে। সবচেয়ে বড় কথা, নির্ধারিত সময়ে মেসেজ পাঠানোর জন্য ফোনে ইন্টারনেট সংযোগ থাকা কিংবা হোয়াটসঅ্যাপ খোলা রাখারও প্রয়োজন হবে না। (WhatsApp Scheduled Messages Feature)

কীভাবে শিডিউল করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ?

এই ফিচার ব্যবহার করতে প্রথমে নির্দিষ্ট ব্যক্তির বা গ্রুপের চ্যাট খুলতে হবে। এরপর মেসেজ লিখে সেন্ড বাটনটি কিছুক্ষণ চেপে ধরে রাখলেই তারিখ ও সময় বেছে নেওয়ার অপশন আসবে। সেখান থেকে পছন্দমতো সময় নির্ধারণ করে দিলেই মেসেজটি শিডিউল হয়ে যাবে। তবে অনেকের মনেই প্রশ্ন, সর্বোচ্চ কতক্ষণের জন্য শিডিউল করা যাবে মেসেজ? অ্যাপ সূত্রে জানানো হয়েছে, অন্তত ১০ মিনিট পর থেকে সর্বোচ্চ দু’সপ্তাহ পর পর্যন্ত মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করা যাবে।

পাঠানোর আগেই আছে ডিলিট করার সুবিধাও

শুধু মেসেজ শিডিউল করাই নয়, পাঠানোর আগে তা মুছে ফেলার সুবিধাও থাকছে। চ্যাট ইনফরমেশন স্ক্রিনে আলাদা একটি বিভাগে শিডিউল করা মেসেজগুলি দেখা যাবে। কোনও কারণে পরিকল্পনা বদলে গেলে সেখান থেকেই মেসেজ ডিলিট করা যাবে। এক্ষেত্রে প্রাপক কোনও নোটিফিকেশন পাবেন না। মেসেজগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতাতেও থাকবে। তবে আপাতত ডকুমেন্ট শিডিউল করার সুবিধা নেই।

গ্রুপের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম রয়েছে। মেসেজ শিডিউল করার সময় যাঁরা গ্রুপের সদস্য থাকবেন, কেবল তাঁরাই সেই বার্তা পাবেন। পরে কেউ গ্রুপে যোগ দিলে তিনি ওই মেসেজটি পাবেন না।

কবে থেকে মিলবে সুবিধা?

২৫ নভেম্বর হোয়াটসঅ্যাপের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই ফিচারের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে সুবিধাটি চালু হয়েছে। তবে এখনও সকলের কাছে পৌঁছয়নি। ধাপে ধাপে এই ফিচার চালু করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। তাই আপনার অ্যাকাউন্টে অপশনটি না এলে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now