ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৩৬ দলের লড়াই, চ্যাম্পিয়নদের ২৫ হাজার! কলকাতায় শুরু বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ

---Advertisement---

কলকাতায় শুরু হতে চলেছে ৪৫তম সিনিয়র রাজ্য বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। বড়িশা অ্যাথলেটিক ক্লাবের ৭৫তম বর্ষপূর্তি বা প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী রবিবার থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট ৩৬টি দল অংশ নেবে এবারের প্রতিযোগিতায়। তবে শুধু ট্রফি নয়, বিজয়ীদের জন্য থাকছে মোটা অঙ্কের নগদ পুরস্কার। এমনকী ফাইনালের সেরা খেলোয়াড়ের হাতে উঠবে একটি করে মোটরবাইক। (45th Senior State Basketball Championship)

পুরুষ বিভাগে ২২, মহিলাদের ১৪টি দল

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, পুরুষ বিভাগে মোট ২২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে রয়েছে ৪টি ডিপার্টমেন্টাল, ১০টি ক্লাব এবং ৮টি জেলা দল। অন্যদিকে মহিলা বিভাগে খেলবে ১৪টি দল। এই বিভাগে ২টি ডিপার্টমেন্টাল, ৩টি জেলা এবং ৯টি ক্লাব দল অংশ নিচ্ছে। ক্লাব, জেলা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার দলগুলির উপস্থিতিতে প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। (45th Senior State Basketball Championship)

চ্যাম্পিয়নদের জন্য ২৫ হাজার টাকা

এবারের প্রতিযোগিতায় পুরস্কারের অঙ্কও আকর্ষণীয়। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন দল পাবে ট্রফির পাশাপাশি ২৫ হাজার টাকা। রানার্স-আপ দলকে দেওয়া হবে ২০ হাজার টাকা। তৃতীয় স্থানাধিকারী দলের জন্য থাকছে ১৫ হাজার টাকা।

ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন মোটরবাইক

ব্যক্তিগত পুরস্কারেও রয়েছে বিশেষ চমক। পুরুষ ও মহিলা—দুই বিভাগের ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ৫ হাজার টাকা এবং একটি করে মোটরবাইক। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের জন্য বরাদ্দ রয়েছে ১০ হাজার টাকা। এছাড়াও কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে নগদ পুরস্কার।

নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়াই লক্ষ্য

প্রতিযোগিতা নিয়ে বড়িশা অ্যাথলেটিক ক্লাবের আয়োজক কমিটির সম্পাদক সুদীপ চট্টোপাধ্যায় বলেন, বাংলার বাস্কেটবলে বড়িশা অ্যাথলেটিক ক্লাবের দীর্ঘদিনের অবদান রয়েছে। ক্লাবের প্ল্যাটিনাম জুবিলি বর্ষে এই রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজনের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে উৎসাহিত করা। আরও বেশি তরুণ-তরুণীকে বাস্কেটবলের সঙ্গে যুক্ত করাই তাঁদের লক্ষ্য। (45th Senior State Basketball Championship)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now