---Advertisement---
lifezone nursing home

weather 1 february 2026: মাঘের মাঝেই শীত উধাও? কী বলছে আবহাওয়া দপ্তর?

February 1, 2026 10:34 AM
weather 1 february 2026
---Advertisement---

আবহাওয়া দফতর বলছে, তাপমাত্রা কমলে-বাড়লেও আপাতত জাঁকিয়ে শীত ফেরার কোনও জোরালো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রাই স্বাভাবিক বা তার কিছুটা উপরে থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫- ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি মধ্যে।

কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা পড়বে সব জেলাতেই। তবে বেলা বাড়তে কুয়াশা কেটে যাবে। পরিষ্কার থাকবে আকাশ। উত্তরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত হালকা শীত থাকলেও ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে তা উধাও হবে পুরোপুরি।

অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ওই সতর্কতা। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। এছাড়াও উত্তরের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিঙে তুষারপাত বা হালকা বৃষ্টির পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment