---Advertisement---
lifezone nursing home

Weather 3 February 2026: বিদায় নেওয়া শুরু করেছে শীত, ফেব্রুয়ারিতেই প্যাচপ্যাচে গরম?

February 3, 2026 11:13 AM
Weather 3 February 2026
---Advertisement---

মাঘ মাসের তৃতীয় সপ্তাহ চলছে। এরপর ফাল্গুন। চলতি মরসুমে শীত তার ঝোড়ো ইনিংস খেলে এবার বিদায়ের ইঙ্গিত দিচ্ছে। মাঘ মাসে হয়তো দক্ষিণবঙ্গে বাঘের গায়ে শীত মেলেনি। তবে অগ্রহায়নের শেষ থেকে পুরো পৌষ মাস শীত যথেষ্ট মারকুটে ছিল। ঝঞ্ঝা কাঁটা না ছড়ালে হয়তো মাঘেও শীতের কামড় পাওয়া যেত। আপাতত কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

আজ মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং ১৪ ডিগ্রির আশপাশে থাকবে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় পারদ চড়ছে। এটা ঠিক যে উত্তুরে হাওয়ার কারণে ভোর এবং রাতে ঠান্ডার হাল্কা রেশ রয়েছে। তবে বেলায় রোদ যথেষ্ট গায়ে লাগছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদ স্বাভাবিকের কাছেই রয়েছে। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের খুব কাছাকাছি রয়েছে। আগামী এক সপ্তাহ তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আগামী তিন থেকে চারদিন পারদ সামান্য বাড়বে। সপ্তাহান্তে ফের পারদ নেমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। অর্থাৎ সামগ্রিক ভাবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলোর মধ্যে বীরভূমে ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। নদিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের অন্য জেলা সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীতের কামড় রয়েছে। দার্জিলিংয়ে পারদ এখনও চার ডিগ্রি সেলসিয়াসে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ১১ ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গের জন্যও আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সৌরিশ বন্দোপাধ্যায়। তাপমাত্রার এই হ্রাস বৃদ্ধি প্রায় স্বাভাবিক বলে মনে করছে হাওয়া অফিস।

আপাতত সামান্য বৃদ্ধি পেলেও সপ্তাহান্তে পারদ নামবে। তাই ঠান্ডার ওঠানামা নিয়েই এবারের মাঘের শীত।

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সোমবার ১৫.০১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। যা স্বাভাবিকের চেয়ে ০.০৫ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.০৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০১.০১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৭ শতাংশ সর্বনিম্ন ৩৫ শতাংশ।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment