উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা অন্তত দুই ডিগ্রি করে কমতে পারে। ইতিমধ্যেই তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে ঠান্ডা আরও বাড়বে। কুয়াশা না-থাকলেও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হতে পারে সর্বত্র। বেলা বাড়লে রোদের সঙ্গে সঙ্গে অবশ্য সেই আমেজ উধাও হবে। (Weather Report)
শুষ্ক আবহাওয়া এবং ঘন কুয়াশার সম্ভাবনাহীন আগামী সাতদিনে বাংলার আকাশে। ফলে এই মুহূর্তে ঠান্ডার যে অনুভূতি , তাই চলবে। মাঘ মাস এখন শেষভাগে। ফলে শীত যে বিদায় নতুন সপ্তাহে নেবে তা বলাই বাহুল্য। হাওয়া অফিস এখনও শীতের বিদায় ঘোষণা করেনি। উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বাতাস বেড়েছে। এরফলে আজও দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঠান্ডা বাড়বে। এরপর আরও তিন-চার দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এই তাপমাত্রার পতন সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেই হবে। (Weather Report)
আগামী সাতদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে মূলত পরিষ্কার আকাশই থাকবে। সকালের দিকে হালকা শিশির পড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা আজও ১৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। অর্থাৎ ২ ডিগ্রি কমবে। আগামীকাল সোমবার থেকে ধীরে ধীরে পারদ চড়বে। সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। ২৫ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। সর্বনিম্ন তাপমাত্রার মত সর্বোচ্চ তাপমাত্রাও ওঠানামা করবে। (Weather Report)
শনিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল কল্যাণী এবং সিউড়ি । তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুণ্ডিয়ান এবং মাঝিয়ান। ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত দুদিন ধরেই উত্তরবঙ্গের সমতলের থেকে দক্ষিণবঙ্গের শীতলতম স্থানের তাপমাত্রা টেক্কা দিয়েছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে শনিবার ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। যা স্বাভাবিকের চেয়ে সামান্য নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ১ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৭৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৫শতাংশ। আজ রবিবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Report)








