---Advertisement---
lifezone nursing home

Civic Volunteer: প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারের মৃত্যু, গাফিলতির আভিযোগে ধুন্ধুমার পুলিশ ক্যাম্পে

February 9, 2026 5:36 PM
Civic Volunteer
---Advertisement---

সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা শিলিগুড়ির ফুলবাড়ি ১২ নম্বর পুলিশ ব্যাটালিয়ানে। মৃতের নাম পঙ্কজ বর্মন। বয়স ৩০ বছর। তিনি কোচবিহারের মাথাঙাঙ্গা থানাীয় কর্মরত ছিলেন। ব্যাটালিয়ানে প্রশিক্ষণরত অবস্থায় ছিলেন তিনি। সোমবার সকাল থেকে দফায় দফায় কয়েকশো সিভিক ভলান্টিয়ার বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে। বিক্ষোভরত সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে পুলিশের বচসাও শুরু হয়।

Civic Volunteer

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ক্যাম্পে থাকাকালীন পঙ্কজ হঠাৎ অসুস্থ বোধ করেন। সহকর্মীদের দাবি, পঙ্কজ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কর্তব্যরত সেন্ট্রি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। অভিযোগ, কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে সময় নষ্ট করে। সময়মতো চিকিৎসা ও হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ না মেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।
মৃত্যুর খবর জানাজানি হতেই সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত অন্যান্য সিভিক ভলান্টিয়াররা । তাঁদের অভিযোগ, ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থা বা আপৎকালীন কোনও পরিষেবা নেই। এছাড়া, অতিরিক্ত মানসিক চাপের ফলেও এমনটা হতে পারে বলে কেউ কেউ দাবি করেছেন । সহকর্মীরা দেহ আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং দোষীদের শাস্তির দাবি তোলেন।

এই ঘটনার পরই ব্যারাকের ভিতরে সিভিক ভলেন্টিয়াররা বিক্ষোভ শুরু করেন। এক সিভিক ভলান্টিয়ার ক্ষোভ উগরে দিয়ে বলেন, পঙ্কজের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটুকুও করা হয়নি। অ্যাম্বুলেন্স এলে হয়ত প্রাণে বেঁচে যেত সে। তাঁরা অনেক আগেই এম্বুলেন্সের দাবি জানান। তবে সেই কথায় কর্ণপাত করেনি কেউ।
পাশাপাশি বেতন সংক্রান্ত বিষয়ে হতাশা শোনা গেল তার গলায়। দিনরাত পরিশ্রমের পরেও মাত্র ১০ হাজার টাকার বেতন পান। এই কাজে যথেষ্ট সময় দিতে হয় যার দরুন অন্য কাজ করারও সুযোগ পাচ্ছিনা। সিভিক ভলান্টিয়ারের কীভাবে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment