দু’বছর পেরিয়ে গেলেও আর জি করের সেই রাতের ক্ষত এখনও তাজা। (Abhaya Diwas) ২০২৪ সালের ৯ অগস্ট কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ ও খুনের ঘটনায় আজ, ৯ অগস্ট, রাজ্য জুড়ে পালিত হচ্ছে ‘অভয়া দিবস’। একইসঙ্গে নতুন করে তদন্তের ঘোষণা ঘিরে ফের সামনে এসেছে ন্যায়বিচারের দাবি।
Abhaya Diwas: স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
রাজ্য সরকারের নির্দেশে সমস্ত সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় অভয়ার স্মৃতিতে দু’মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে এবং ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা সবাই এই কর্মসূচিতে অংশ নেন।
Remembering Abhaya with grief, anger and resolve.
— Sharadwat Mukhopadhyay (@drsharadwat) August 9, 2026
On the second anniversary of that dark and painful day, I offered my heartfelt श्रद्धांजलि to Abhaya. A two-minute silence was observed in her memory, as we remembered her with deep sorrow and respect.
The pain of what happened… pic.twitter.com/IQayWq0N8L
Abhaya Diwas: স্মরণসভায় অভয়ার পরিবার
অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথও নিজের বিধানসভা কেন্দ্রে স্মরণসভার আয়োজন করেছেন। বিকেলের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।
নিম্নচাপে ভিজবে বাংলা, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
ফের জিজ্ঞাসাবাদ, খতিয়ে দেখা হবে সিসিটিভি
এদিকে তদন্তে নতুন মোড়। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার রাতে অভয়ার সঙ্গে যাঁরা ডিনার করেছিলেন কিংবা ডিউটিতে ছিলেন, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিদেরও তলব করা হবে। তৎকালীন অধ্যাপক, চিকিৎসক ও কর্মীদের সঙ্গে কথা বলে নতুন করে তথ্য সংগ্রহ করা হবে।
নিরাপত্তার ফাঁকও তদন্তের আওতায়
সরকারের দাবি, নতুন করে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল, কেন তা তৈরি হয়েছিল এবং ঘটনার পর কোনও তথ্য গোপনের চেষ্টা হয়েছিল কি না—সবই খতিয়ে দেখা হবে।
(Abhaya Diwas) দু’বছর পরেও অভয়ার পরিবার এবং বিভিন্ন সংগঠনের একটাই দাবি—ঘটনার পূর্ণ সত্য সামনে আসুক এবং ন্যায়বিচার নিশ্চিত হোক। আজকের ‘অভয়া দিবস’ সেই দাবিকেই আরও একবার স্মরণ করিয়ে দিল।










2 thoughts on “অভয়ার প্রয়াণে ২ বছর, রাজ্যে পালন ‘অভয়া দিবস’, ফের তদন্তে গতি”