---Advertisement---
lifezone nursing home

Bangladesh Election:বৃহস্পতিবার বাংলাদেশে ভোট, লড়াইয়ে নেই আওয়ামী লিগ, আজই শেষ হয়েছে প্রচার

February 10, 2026 10:59 AM
---Advertisement---

অবশেষে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। গত জুলাইয়ে গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নির্বাচন হতে চলেছে পদ্মাপারে। সে দেশের ইতিহাসে এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিধি মেনে আজ সকাল ৭:৩০ মিনিটে শেষ হয়েছে সে দেশের রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার। এবারের নির্বাচনে আওয়ামী লিগ নেই। তাই নির্বাচনের লড়াই মূলত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং জামায়াতে ইসলামি এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মধ্যে। সেইসঙ্গে কিছু ছোট দল ও নির্দল প্রার্থীরাও ভোটের ময়দানে নেমেছেন। তাই বলা যেতে পারে দ্বিমুখী লড়াই। (Bangladesh Election)

ভোটে আসন ও প্রার্থী সংখ্যা: বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০২৬ সালের ভোটে মোট সংসদ আসনের সংখ্যা রয়েছে ৩০০টি। আসনগুলিতে মোট ২০৪৭ জন প্রার্থী লড়াইয়ে নেমেছেন। নির্বাচন কমিশনের তরফে ৪২ হাজার ৭৭৯টি ভোটার কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। (Bangladesh Election)

কোন দলের কত প্রার্থী: সেদশের নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী মোট ২৮৮ টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। জামাতের প্রার্থী দিয়েছে ২২৪ টি আসনে। ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী লড়বে মোট ২৫৩ টি আসনে। জাতীয় পার্টির প্রার্থী রয়েছে ১৯২ আসনে। এনসিপি-র প্রার্থী ৩২টি আসনে।এছাড়াও, বেশ কয়েকটি ছোটদল বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দিয়েছে। (Bangladesh Election)

ভোটার তথ্য: বাংলাদেশে মোট ভোটার সংখ্যা রয়েছেন ১২ কোটি ৬১ লক্ষ ৯৯ হাজার ৩৫১ জন। যার মধ্যে ৬ কোটি ৩৫ লক্ষ ৫৯ হাজার ৩ জন রয়েছেন পুরুষ ভোটার। অন্যদিকে ৬ কোটি ২৬ লক্ষ ৩৯ হাজার ১২৮ জন রয়েছেন মহিলা ভোটার। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২২০ জন। (Bangladesh Election)

ভোট পর্ব ও গণনা: বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। ফল ঘোষণা প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা বাংলাদেশ নির্বাচন কমিশনের করেনি। যদিও সূত্রের খবর, ১৩ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ফল ঘোষণা শুরু হবে, তবে তা ১৪ ফেব্রুয়ারিও হতে পারে। (Bangladesh Election)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment