রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather: শীত বিদায়ের পথে, পারদ চড়বে দক্ষিণবঙ্গে, বসন্তের আদর্শ আবহাওয়ার পূর্বাভাস

Published on: February 14, 2026
---Advertisement---

ঠান্ডা বাতাসের সঙ্গে রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে। আবহাওয়ার এই বিপরীতধর্মী অনুভূতি নদিয়ার কল্যাণীতে। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান কল্যাণীতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অথচ কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে ১৬ দশমিক ৫ ডিগ্রির ঘরে। যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি নিচে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বিদায় শীত। এবার পারদ চড়বে। (Weather)

শুক্রবার উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান পুণ্ডিবাড়ি। সর্বনিম্ন তাপমাত্রা সেখানে কল্যাণীর মতোই ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি অঞ্চলে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। (Weather)

বাংলা ক্যালেন্ডার বলছে মাঘ মাস শেষ। ফাল্গুন শুরু। এই সময় সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বৃদ্ধি পেতে শুরু করবে। (Weather)

আবহাওয়াবিদরা বলছেন, বাংলা জুড়েই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে। সপ্তাহান্ত তো বটেই নতুন সপ্তাহের দিনগুলোতে আর তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাভাবিক বা স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। অর্থাৎ সপ্তাহান্তে উধাও শীত, গরমের আহ্বান। নতুন সপ্তাহে উষ্ণতার অনুভূতি ভালোভাবে পাওয়া যাবে হাওয়া অফিসের মতে স্বাভাবিক। (Weather)

উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ এখনও রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। সেখানেও পারদ চড়বে। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। ধীরে ধীরে তা চড়বে। পারদ স্বাভাবিকের নিচে থাকলেও আগামী কয়েকদিনে তা স্বাভাবিক হবে। (Weather)

কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলার এক-দু’জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৬ থেকে ১৭ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। পরবর্তী দিনগুলোতে পারদ চড়ে ১৯ ডিগ্রিতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather)

আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে। এবার তা বাড়বে। সকালের পরিষ্কার আকাশই থাকবে। পরশু একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাব কম বলেই। দিন যত গড়াবে পারদ চড়বে। (Weather)

আজ থেকে বসন্তকাল শুরু হলেও হালকা শীতের শিরশিরানি থাকবে না। বলা হচ্ছে ফের এল নিনোর দাপট দেখা যাবে। ফলে প্রচণ্ড গরম অপেক্ষা করছে গ্রীষ্মকালে। যার আবাহনী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ইঙ্গিত দিতে শুরু করল। (Weather)

কলকাতা ও লাগোয়া অঞ্চল (Weather)

শুক্রবার ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৭ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮২ শতাংশ, সর্বনিম্ন ৩৭ শতাংশ। (Weather)

আজ শনিবার দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশপাশে থাকবে। (Weather)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment