রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Yash-Nusrat: ফ্ল্যাটে আগুন, বন্ধ লিফট, টলিউড তারকাদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Published on: February 15, 2026
---Advertisement---

রবিবার সকালে শিবরাত্রির পুণ্য দিনে টালিগঞ্জের একটি বহুতল আবাসনে আকস্মিকভাবে আগুন লেগেছে। খবর পেতেই সকলে ভয়ে নিরাপদ স্থানে চলে আসেন এবং দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে আগুনকে। Yash-Nusrat

এই বহুতলটিতে বাংলা বিনোদন জগতের একাধিক নামজাদা ব্যক্তি বাস করেন। তারমধ্যে অভিনেতা ও প্রযোজক যশ দাশগুপ্ত, অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং অনন্যা চট্টোপাধ্যায়ও থাকেন। তবে অগ্নিকাণ্ডের সময় নিজেদের সন্তানসহ নিরাপদে বহুতল থেকে নেমে আসেন যশ–নুসরত।

আবাসিকদের থেকে জানা গেছে, ওই বহুতলের পাঁচতলার একটি ফ্ল্যাটের ঠাকুরঘরে প্রদীপ জ্বালানো হয়েছিল। কিন্তু প্রদীপ নিভিয়ে না রেখে বাসিন্দারা মন্দিরে পুজোতে যাওয়ার জন্য নীচে নেমে যান। এর পরই কোনো ভাবে ওই প্রদীপ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। দ্রুতই আগুন আবাসনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে থাকে।

খবর পেয়ে দমকল বাহিনী শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আগুন সম্পূর্ণ ভাবে নিভে গেছে বলে জানানো হয়েছে। বাসিন্দারা সকলেই নিরাপদে রয়েছেন এবং বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার সময় কালো ধোঁয়া বেশ কিছুটা এলাকাকে ঢেকে দিয়েছিল। লিফট বন্ধ থাকায় অনেকেই সিঁড়ি দিয়ে নামতে হয়েছিল বলেও জানা গেছে, যার জন্য আবাসন খালি হয়ে কিছুটা বেশি সময় লেগেছিল। তবে দমকল কর্মীরা দ্রুত ব্যবস্থা নেয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

সংশ্লিষ্ট আধিকারিকরা এখনও আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ব্যবহৃত প্রদীপ থেকেই আগুন ছড়িয়ে পড়ে।Yash-Nusrat


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment