রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফাগুনেই বিদায়, শেষবেলায় রেশ রেখে গেল শীত

---Advertisement---

আবহাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস মতো বাড়তে পারে। হাওয়া অফিস বলছে, তাপমাত্রা বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে, যা ধীরে ধীরে সরছে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে৷

আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আবার আজ দু’টি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত আর ঘন কুয়াশার সতর্কতা আপাতত নেই কোথাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়তে পরিষ্কার হবে আকাশ। দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়-বৃষ্টি হবে না। আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহে তাপমাত্রা ১৯ ডিগ্রিতে উঠতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলে আসতে পারে শীঘ্রই।

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১১-১৫ ডিগ্রির ঘরে। আপাতত তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। পাশাপাশি রয়েছে কুয়াশার দাপট। বেশি কুয়াশা পড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now