রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Dhurandhar 2: শুটিংয়ে নিয়মভঙ্গের অভিযোগ, ব্ল্যাকলিস্টের পথে ‘ধুরন্ধর ২’-এর প্রযোজনা সংস্থা?

Published on: February 17, 2026
Dhurandhar 2
---Advertisement---

মুম্বইয়ে ছবির শুটিং করতে গিয়ে একাধিক নিয়ম না মানার অভিযোগ উঠেছে ‘ধুরন্ধর ২’ ছবির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা BMC। কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি একই রকম থাকলে প্রযোজনা সংস্থাকে ভবিষ্যতে মুম্বাইয়ে শুটিং করার অনুমতি না-ও দেওয়া হতে পারে।Dhurandhar 2

জানা গিয়েছে, পরিচালক আদিত্য ধর এর প্রযোজনা সংস্থা B62 Studios শুটিং চলাকালীন অনুমতি না নিয়েই বেশকিছু নিয়ম ভেঙেছে। অভিযোগ, যেসব জায়গায় শুটিংয়ের অনুমতি নেওয়া হয়েছিল, তার বাইরে অন্য লোকেশনেও শুটিং করা হয়েছে। এমনকি একটি ভবনের ছাদেও অনুমতি ছাড়া দৃশ্য ধারণ করা হয়।

বিএমসি সূত্রে আরও জানা যায়, শুটিং সেটে অনুমোদন ছাড়াই দুটি জেনারেটর ভ্যান ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি ফোর্ট এলাকার মতো সংবেদনশীল জায়গায় আগুন জ্বালিয়ে মশাল ব্যবহার করার অভিযোগও উঠেছে। নিরাপত্তার কারণে পুলিশ হস্তক্ষেপ করে এবং ওই সরঞ্জাম বাজেয়াপ্ত করে।

এই ঘটনায় বিএমসি ইতিমধ্যেই ২৫ হাজার টাকার সিকিউরিটি ডিপোজিট বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি আরও ১ লক্ষ টাকা জরিমানা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে ভবিষ্যতে মুম্বাইয়ে শুটিংয়ের অনুমতি বাতিল বা ব্ল্যাকলিস্ট করার সুপারিশও করা হয়েছে।Dhurandhar 2

এছাড়া শুটিং চলাকালীন অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর অভিযোগে ছবির লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থাকে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাকলিস্ট করা হয়নি। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। আগামী দিনে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Dhurandhar 2: শুটিংয়ে নিয়মভঙ্গের অভিযোগ, ব্ল্যাকলিস্টের পথে ‘ধুরন্ধর ২’-এর প্রযোজনা সংস্থা?”

Leave a Comment