রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rajpal Yadav: জেলেও চাই বিমানবন্দরের মতো স্মোকিং রুম, তিহার থেকে বেরিয়ে আজব দাবি রাজপালের

Published on: February 18, 2026
Rajpal Yadav
---Advertisement---

জেলে বন্দী, তা বলে কি সুখটানে ভাটা পড়লে চলে? রাজপাল যাদব কিন্তু বলছেন এটা মোটেই চলতে পারে না। বিমানবন্দরের মতো পরিষেবা জেলের মধ্যে চাইছেন অভিনেতা। এ কেমন অন্যায় আবদার- প্রশ্ন তুলছেন অনেকেই।

দীর্ঘ জল্পনার পর সম্প্রতি বলিউড অভিনেতা রাজপাল যাদব তিহার জেল থেকে সাময়িক জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকা পরিশোধ না করার যে অভিযোগ ছিল সেই মামলায় আপাতত দিল্লি হাইকোর্ট তাঁর সাজা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করার আদেশ দিয়েছে। তবে জেল থেকে বেরিয়ে এসে অভিনেতা জানালেন, জেলগুলোতে ধূমপানের জন্য নির্দিষ্ট ঘর বা এলাকা থাকা উচিত। তিনি জানান, এমন সুবিধা বিমানবন্দরে যেমন আছে, তেমনভাবে জেলগুলিতেও হওয়া উচিত। যদিও তিনি নিজের ধূমপান অভ্যাস নিয়েও কথা বলেছেন এবং ষ্পষ্ট করেছেন যে তিনি কোনওভাবেই ধূমপান করাকে প্রচার করছেন না। বরং তিনি বলেন অনেকবার চেষ্টা করে তবে তিনি এই অভ্যাস ছেড়েছেন।Rajpal Yadav

শাহজাহানপুরের নিজের গ্রামে ফিরে তিনি জানান, জেলে হাজতবাসের সময় বহু মানুষই তাঁকে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন তাই তিনি ভক্ত ও বলিউডি দুনিয়ার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও জানান, কারাগারগুলি শুধুমাত্র শাস্তি দেওয়ার স্থান না, বরং সংশোধন কেন্দ্র হিসাবেও কাজ করে যাতে বন্দিদের জীবন পরিবর্তনের সুযোগ দেওয়া যায়। তবে যারা নিজে বদলাতে চায় না, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ সাজা। রাজপাল জানান, বাইরে থেকে বোঝা কঠিন- কেউ কি সত্যিকারের অপরাধী নাকি শুধুমাত্র একবার কোনও ভুল করেছেন। পাশাপাশি তিনি জানান, আগামী দুই দিন তিনি পরিবারের অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন ও পরবর্তীতে সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তর দেবেন।

সব শেষে তিনি জানান, অভিযোগকারী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে তিনি ইতিমধ্যে ১.৫ কোটি টাকা জমা করেছেন। এছাড়া, অনেক সহ অভিনেতা-সহকর্মীরাও তাঁর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করেছেন যাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তবে অভিনেতার এই ধূমপানের জন্য জেলে আলাদা ঘরের দাবিকে ঘিরে সরব হয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন ওঁর মতো একজন সুপরিচিত অভিনেতার থেকে কি এরকম মন্তব্য আশা করা যায়? চেক বাউন্সের মামলার পর আবার নতুন করে বিতর্কিত মন্তব্যে খবরের শিরোনামে উঠে এলেন রাজপাল যাদব।Rajpal Yadav


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment