---Advertisement---
lifezone nursing home

Lili Chakraborty: আবারও বড় পর্দায় লিলি চক্রবর্তী,‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেবেন, জানালেন শিবপ্রসাদ

February 19, 2026 1:01 PM
Lili Chakraborty
---Advertisement---

বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে (Lili Chakraborty) আবারও বড়পর্দায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। আগেই জানা গিয়েছিল,কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে অভিনয় করছেন তিনি। এবার আরও এক নতুন খবর। সুমন ঘোষের পরিচালনায় ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন প্রবীণ অভিনেত্রী।সুখবরটি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

জানা গেছে,উইন্ডোজ প্রযোজিত ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদকে। সংক্ষিপ্ত পোস্টে তিনি জানিয়েছেন, ২০২৬ সাল তাঁর কাছে “রিইউনিয়নের বছর”। চলতি বছরে একাধিক শিল্পীর সঙ্গে বহুদিন পর আবার একসঙ্গে কাজের সুযোগ পাচ্ছেন তিনি, যার মধ্যে নতুন সংযোজন লিলি চক্রবর্তী।

উল্লেখ্য, প্রায় দশ বছর আগে নন্দিতা রায় ও শিবপ্রসাদের পরিচালনায় নির্মিত ‘পোস্ত’ ছবিতে অভিনয় করেছিলেন লিলি। সেই ছবির শুটিং হয়েছিল শান্তিনিকেতনে। এক দশক পর ফের সেই শান্তিনিকেতনেই ‘ফ্যামিলিওয়ালা’ ছবির শুটিং শুরু হয়েছে।তবে ‘পোস্ত’ ছবিতে পরিচালকের ভূমিকায় থাকলেও লিলি চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পাননি শিবপ্রসাদ। এবার সেই সুযোগ মিলছে।

তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন,“২০২৬— উইন্ডোজের ২৫ বছর। রিইউনিয়নের বছর। প্রবাদপ্রতিম অভিনেত্রী লিলি চক্রবর্তীর সঙ্গে আবার কাজ করছি। ২০১৬ সালে ‘পোস্ত’ করতে গিয়ে শান্তিনিকেতনে একসঙ্গে কাজ করেছিলাম। দশ বছর পরে আবার ২০২৬-এ, শান্তিনিকেতনেই ‘ফ্যামিলিওয়ালা’ ছবির পরিচালক সুমন ঘোষ। লিলিদির বয়স এখন ৮৫। অভিনয় জীবনের ৬৬তম বছরে এখনও নিয়মিত কাজ করছেন। আমার সৌভাগ্য, প্রথমবার বড়পর্দায় তাঁর সঙ্গে অভিনয়ের সুযোগ পেলাম। এই বছর বহু মানুষের সঙ্গে নতুন করে কাজ করার বছর। একে একে সকলের কথাই জানাব।”

৮৫ বছর বয়সেও অভিনয়জগতে সমানভাবে সক্রিয় লিলি চক্রবর্তী (Lili Chakraborty)। আবার নতুন তাঁকে ছবিতে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। ‘ফ্যামিলিওয়ালা’ ছবিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment