রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather: শীতের মরসুমে একদিনও বৃষ্টি হয়নি, শুখা মরসুমের মতো পারদ চড়ছে, কেমন থাকবে আজকের আবহাওয়া?

Published on: February 21, 2026
---Advertisement---

আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা-শিশির। দিনভর পরিষ্কার আকাশ। শীত থেকে আবহাওয়া এখন গ্রীষ্ম অভিমুখী। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রির ঘরে। মাঝের বসন্ত কালের হালকা নরম আবহ উধাত্ত। বঙ্গের আবহের এই চরিত্র বদলে দিনের বেলায় রোদের তাপে গা পুড়ছে, ঘাম জমছে। ফাল্গুনের প্রথম সপ্তাহে পারদের উর্ধ্বগতি বসন্তকে পিছনে ফেলে দুয়ারে গ্রীষ্মের ইঙ্গিত দিচ্ছে। (Weather)

দক্ষিণবঙ্গের পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান পুণ্ডিবারি। সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পাহাড় থেকে সমতলে পারদ চড়ার ইঙ্গিত। ভোরে কুয়াশা হালকা দেখা গেলেও বেলায় রোদের তাপ বাড়ছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে। (Weather)

আগামী তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। পরবর্তী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদের এই উর্ধ্বমুখী হওয়া অস্বাভাবিক নয়।

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূ্ন্য দশমিক ৩ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ১ ডিগ্রি ওপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৬ শতাংশ। সর্বোচ্চ ৭৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা কমে যাওয়াতে ত্বকে টান পড়ছে। আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment