রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Esha Gupta: যুদ্ধ পরিস্থিতিতে আটকে এষা গুপ্তা, কেমন আছেন? নিজেই জানালেন সে কথা

Published on: March 1, 2026
Esha Gupta
---Advertisement---

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন দেশে। এই সময় সংযুক্ত আরব আমিরাশাহির রাজধানী আবু ধাবিতে রয়েছেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তিনি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি নিরাপদ আছেন।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল মিলে ইরানের উপর বিমান হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক জায়গায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।Esha Gupta

এই অবস্থায় বলিউড অভিনেত্রী এষা গুপ্তা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের উদ্দেশ্যে একটি বার্তা দেন। তিনি লেখেন, অনেকেই তাঁর খোঁজ নিচ্ছেন, কিন্তু সব মেসেজের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তিনি ও তাঁর সঙ্গীরা নিরাপদে আছেন। অভিনেত্রী বলেন, “সময়টা ভয়ঙ্কর এবং খুব কঠিন, কিন্তু আমরা ঠিক আছি। ঈশ্বর আমাদের রক্ষা করছেন।” পাশাপাশি তিনি সকলের জন্য প্রার্থনাও করেছেন। এষা আরও জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি খুব শীঘ্রই ভারতে ফিরতে চান। বর্তমানে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে অভিনেত্রী সোনাল চৌহানও দুবাইয়ে আটকে পড়েছেন বলে জানা গেছে। তিনিও দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।Esha Gupta

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই অস্থির সময়ে এষা গুপ্তার বার্তা তাঁর অনুরাগীদের কিছুটা স্বস্তি দিয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি সবাইকে শান্ত থাকার এবং ধৈর্য ধরার জন্য আবেদন জানিয়েছেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment