---Advertisement---
lifezone nursing home

Viral Iranian Woman: খামেইনেইয়ের ছবি দিয়ে সিগারেট জ্বালিয়ে প্রতিবাদ, সুপ্রিম লিডারের মৃত্যুতে উচ্ছ্বাস ইরানের তরুণীর

March 1, 2026 7:39 PM
Viral Iranian Woman
---Advertisement---

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই–র মৃত্যু ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে তাঁর মেয়ে, জামাই এবং নাতিরও। ১৯৮৯ সাল থেকে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করলেও উল্টোদিকে অনেকেই এই খবরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের জেরে তেহরানে হামলার পর খামেনেইনের মৃত্যুর খবর সামনে আসে। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে তাঁকে “শহিদ” ঘোষণা করেছে এবং দেশজুড়ে ৪০ দিন রাষ্ট্রীয় শোক পালনের কথাও জানানো হয়েছে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ঘটনা মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, এর প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা এশিয়ার বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে।Viral Iranian Woman

উল্লেখ্য এই ঘটনার কিছুদিন আগেই যখন ইরানে সরকার বিরোধী আন্দোলন শুরু হয় তখন সামাজিকমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে Morticia Addams নামের এক ইরানি তরুণীকে খামেনেইয়ের ছবি পুড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। ভিডিয়োতে দেখা যায়, তিনি সেই জ্বলন্ত ছবির আগুন দিয়েই সিগারেট ধরাচ্ছেন। এই ঘটনার মাধ্যমে তিনি ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন। খামেনেইয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই একই তরুণী আবারও একটি ভিডিয়ো বার্তা দেন এবং সেখানে তাঁর মৃত্যু নিয়ে প্রকাশ্যে উচ্ছ্বাস দেখান।

একদিকে যেখানে খামেনেইএর এর সমর্থকরা গভীর শোক প্রকাশ করছেন এবং প্রতিশোধের হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে শাসকবিরোধীরা এই ঘটনাকে বড় পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন।

সব মিলিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু, যুদ্ধের উত্তেজনা এবং সাম্প্রতিক প্রতিবাদ—এই তিনটি ঘটনাই এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, বিশ্বজুড়ে এখন তা নিয়ে উদ্বেগ বাড়ছে।Viral Iranian Woman


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Related Stories

Leave a Comment