---Advertisement---
lifezone nursing home

Celebs Property In Dubai: আম্বানি থেকে শাহরুখ, কোন কোন তারকার সম্পত্তি রয়েছে দুবাইয়ে?

March 2, 2026 8:11 PM
Celebs Property In Dubai
---Advertisement---

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে গোটা বিশ্বেই। একই ছবি ধরা পড়েছে দুবাইতেও। ইতিমধ্যে সেখানে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বহু ভারতীয় শিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা আটকে পড়েছেন। দুবাইতে কৃত্রিম দ্বীপ পাম জুমেরা এখন বিশ্বের ধনী ব্যবসায়ী ও তারকাদের অন্যতম পছন্দের ট্র্যাভেল ডেস্টিনেশন (Celebs Property In Dubai)। সমুদ্রতট লাগোয়া ভিলা, ব্যক্তিগত সৈকত, কড়া নিরাপত্তা ও আধুনিক সুযোগ–সুবিধার কারণে বহু ভারতীয় সেলিব্রিটি এখানে কোটি কোটি টাকা খরচ করে সম্পত্তি কিনেছেন। তাই বর্তমানে ইজরায়েল-ইরানের এই যুদ্ধে চিন্তার ভাঁজ তারকাদের কপালে।

বিগত কয়েক বছর ধরেই বলিউড তারকাদের প্রিয় ভ্রমণ স্থানগুলির মধ্যে দুবাই হলো অন্যতম। শুধু ঘুরতে যাওয়া নয় সেখানে গিয়ে বিলাসবহুল বাসস্থান তৈরি, শপিং, দেদার ফটোশুট করতে দেখা যায় অনেক তারকাকেই। দুবাই যেন এখন মুম্বাইয়ের তারকাদের দ্বিতীয় ঘর। কিন্তু কেন এত জায়গা থাকা সত্ত্বেও তারকারা দুবাইকেই বেছে নিচ্ছেন? কারণ দুবাইতে কোনও আয়কর নেই যার ফলে এখানে সম্পত্তি কেনার ঝোঁক বেশি। (Celebs Property In Dubai)

ইরানের উপরে কতদিন সামরিক অভিযান চালানো হবে? তা- সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

বিলাসবহুল আবাসনগুলিতে উচ্চস্তরের গোপনীয়তা এবং সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এশিয়া এবং ইউরোপের মধ্যে যোগাযোগের জন্য দুবাই কেন্দ্রে রয়েছে। দুবাইয়ের মতো বিলাসবহুল জায়গায় সম্পত্তি কিনলে ভবিষ্যতে তার দাম পাওয়া যাবে অনেক বেশি। মেরিনা, গল্ফ এস্টেট এ ব্যক্তিগত সমুদ্র সৈকতের মতো সুযোগ সুবিধা পাওয়া যায়। যার ফলে বলিউড সেলেবরা বারবার ছুটে যাচ্ছেন সেখানে। জানেন কি এই তালিকায় ভারতের কোন কোন বড় ব্যবসায়ী এবং তারকাদের নাম রয়েছে? চলুন দেখে নিই

১) মুকেশ আম্বানি: ভারতের শীর্ষ শিল্পপতি পাম জুমেরাতে প্রায় ৬৪০ কোটি টাকার একটি আল্ট্রা-লাক্সারি ভিলা কিনেছেন। এই প্রাসাদপ্রমাণ বাড়িতে রয়েছে একাধিক বেডরুম, ব্যক্তিগত সৈকত, ইন্ডোর ও আউটডোর সুইমিং পুল, স্পা, জিম এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। তিনি এই বাড়িটি তাঁর ছেলে অনন্ত আম্বানিকে উপহার দিয়েছেন। দুবাইয়ের অন্যতম দামি আবাসিক সম্পত্তি হিসেবেও এটি আলোচিত হয়েছিল।

Mukesh Ambani

২) শাহরুখ খান: বলিউডের ‘কিং খান’-এর দুবাইয়ের ভিলার নাম ‘জন্নত’। সমুদ্রের ধারে অবস্থিত এই বাড়িতে রয়েছে ব্যক্তিগত সৈকত, সুইমিং পুল এবং বিলাসবহুল ইন্টেরিয়র ডিজাইন। এটি তাঁকে উপহার দেওয়া হয়েছিল বলে। ছুটি কাটাতে বা ব্যক্তিগত সময় কাটাতে তিনি পরিবারসহ এখানে থাকেন।

৩) সলমন খান: সলমন খানের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে দুবাইয়ের বিখ্যাত দ্যা অ্যাড্রেস ডাউনটাউন এলাকায়। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই আবাসন থেকে বুর্জ খলিফা দেখা যায়। দুবাই সফরে গেলে তিনি সাধারণত এখানেই থাকেন।

৪) ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন: এই তারকা দম্পতির একটি ভিলা রয়েছে জুমেরাহ গল্ফ এস্টেট এলাকায়। শান্ত পরিবেশে গড়া এই আবাসনে রয়েছে ব্যক্তিগত পুল, বাগান ও প্রশস্ত বসার জায়গা। গোপনীয়তা ও আরামের জন্যই তাঁরা এই এলাকা বেছে নিয়েছেন।

aishwarya abhisekh

৫) অনিল কাপুর: বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত অভিনেতার বাড়ি রয়েছে দুবাইয়ের অভিজাত এমিরেটস হিলস্ অঞ্চলে। এই এলাকা ‘দুবাইয়ের বেভারলি হিলস’ নামেও পরিচিত। গলফ কোর্স ও ব্যক্তিগত ক্লাবের সুবিধা থাকায় এটি অত্যন্ত প্রিমিয়াম লোকেশন হিসেবে ধরা হয়।

৬) কর্ণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ: এই তারকা জুটি দুবাইতে প্রায় ২ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে বিনিয়োগ করেছেন। সম্পূর্ণ রেডি-টু-মুভ-ইন এই অ্যাপার্টমেন্ট আধুনিক সাজসজ্জায় তৈরি এবং বিনিয়োগের দিক থেকেও লাভজনক বলে মনে করা হচ্ছে।

karan kundra tejasswi prakash

৭) সানিয়া মির্জা: ভারতের টেনিস তারকারও পাম জুমেরাহয় একটি ভিলা রয়েছে। এই বাড়িতে ব্যক্তিগত সুইমিং পুল, নমাজের ঘর ও শিশুদের খেলার জায়গা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য তিনি এই বাড়ি ব্যবহার করেন। এখন বেশিরভাগ সময় তিনি এখানেই কাটান।

৮) রাখি সাওয়ান্ত: রাখি সাওয়ান্তও দুবাইতে একটি ফ্ল্যাটের মালিক। তিনি মাঝে মাঝেই সেখানে থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই বাড়ির ছবি শেয়ার করেন।

৯) সোহেল খান: সলমনের ভাই সোহেল খানেরও দুবাইয়ে সম্পত্তি রয়েছে। ব্যক্তিগত ভ্রমণ ও পারিবারিক সময় কাটানোর জন্য তিনি এই বাড়ি ব্যবহার করেন।

দুবাই এখন শুধু পর্যটনকেন্দ্র নয়, বরং ভারতীয় তারকা ও শিল্পপতিদের দ্বিতীয় ঠিকানা হয়ে উঠেছে। সমুদ্রের ধারে বিলাসবহুল জীবনযাপন, কর-সুবিধা ও আন্তর্জাতিক মানের পরিষেবা, সব মিলিয়ে পাম জুমেরাহ ও আশপাশের অভিজাত এলাকাগুলি ভারতীয় সেলিব্রিটিদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু বর্তমানের এই অস্থির পরিস্থিতিতে দুবাই কি আদৌও নিরাপদ? প্রশ্ন উঠতে শুরু করেছে। (Celebs Property In Dubai)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment