রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather: চৈত্র প্রায় দোরগোড়ায়, গরমের দাপট শুরু হয়নি, পিছু ছাড়ছে না বাতাসের আর্দ্রতা

Published on: March 6, 2026
Weather
---Advertisement---

ক্যালেণ্ডারে আগামী সপ্তাহে ফাল্গুন পেরিয়ে চৈত্র শুরু হচ্ছে। তার আগেই গরম, তার আগমনীর জানান দিতে শুরু করেছে। যেন মঞ্চ প্রস্তুতই আছে। তীব্র গরমে এখন কেবল সময়ের অপেক্ষা। বাতাসের শুষ্কতা পিছু ছাড়ছে না। রোদের তাপ যেমন গায়ে লাগছে তেমনই ত্বকে টান পড়ছে। আপেক্ষিক আর্দ্রতা শীতকালের মতই আছে।Weather

ইতিমধ্যেই দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা গা ঝাড়া দিচ্ছে। মার্চ থেকে মে মাসে আসন্ন গ্রীষ্মকালের এই পর্বে পূর্ব এবং পূর্ব মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলেই মরসুমি গড়ের থেকে বেশিদিন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে এখনও তেমন গরম পড়েনি। চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাট পরিবর্তনের পথে যাবে না বলেই খবর। তবে আগামী মাসে গরমের ছবিটা বদলে যেতে চলেছে। যদিও আগামী পরশু থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে।

আগামীকাল ৭ মার্চ, শনিবার পর্যন্ত শুষ্কই থাকবে আবহাওয়া। ৮ মার্চ রবিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ৯ মার্চ সোমবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলির সঙ্গে দুই মেদিনীপুরের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১০ তারিখ মঙ্গলবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। Weather

উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। সেখানেও বৃষ্টি হবে,বিশেষ করে উত্তরের ৫ জেলায়। ৮ তারিখ, রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। সোম এবং মঙ্গলবার উত্তরবঙ্গের ওপরের ৫ জেলা এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রার পরিবর্তন নেই। তবে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ২৬ শতাংশ। সর্বোচ্চ ৯০ শতাংশ। Weather

আজ শুক্রবার দিনে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে থাকবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment