রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

LPG Cylinder prices: যুদ্ধের আগুন মধ্যবিত্তের পকেটে, এক ধাক্কায় বাড়ল গ্যাসের দাম

Published on: March 7, 2026
LPG Booking
---Advertisement---

যুদ্ধের আগুন মধ্যবিত্তের পকেটে, এক ধাক্কায় বাড়ল গ্যাসের দাম

যুদ্ধের আগুন এবার সরাসরি পৌঁছল গৃহস্থলীর ভাঁড়ার ঘরে। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির জল্পনা তৈরী হয়েছিল আগেই। এবার সেই জল্পনাকে সত্য প্রমাণিত করে, শুক্রবার মধ্যরাত থেকে একধাক্কায় ৬০ টাকা দাম বাড়ল ১৪.২ কেজি রান্নার গ্যাসের। পাশাপাশি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজির দাম একবারেই ১১৪.৫০ টাকা বাড়িয়েছে তেল বিপনন সংস্থাগুলি। গত বছর এপ্রিল মাসের পর অর্থাৎ ১১ মাসের ব্যবধানে ফের দাম বাড়ল গ্যাসের (LPG Cylinder prices)।

LPG cylinder prices

কলকাতায় রান্নার গ্যাসের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। একই ভাবেই বাণিজ্যিক এলপিজির নতুন দাম করা হয়েছে ১,৯৯০ টাকা। তবে দরিদ্রশ্রেণীর জন্য চালু হওয়া ভর্তুকিবিহীন এলপিজি গ্যাস উজ্জ্বলার দামে কোনও পরিবর্তন হয়নি। এই মূল্যবৃদ্ধি সোজাসুজি প্রভাব ফেলতে চলেছে মধ্যবিত্তের হেঁশেলে। পাশাপাশি রেস্তরাঁ, ক্যাফে, ছোট ফাস্ট ফুডের দোকানের ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ বর্তমান।

যুদ্ধর কারণে ইরান গুরুত্বপূর্ণ পণ্যবাহী জলপথ হরমুজ প্রণালী আপাতত বন্ধ করেছে। যার জেরে দেশে আগামী দিনে রান্নার গ্যাসের বা জ্বালানির সংকট দেখা দিতে পারে বলেও আলোচনা উঠে এসেছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বাস দিয়েছেন জ্বালানি নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তিনি তাঁর অফিসিয়াল X-হ্যান্ডলে লেখেন, ভারতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। বিতরণও করা হচ্ছে স্বাভাবিক গতিতেই। সুতরাং অযথা মিথ্যা খবর, গুজবে কান দেবেন না। ইন্ডিয়ান অয়েল গোটা দেশে নিজের অব্যাহত পরিষেবা দিতে পরিশ্রুতিবদ্ধ। তিনি স্পষ্ট ভাবেই জানিয়েছেন এই মুহূর্তে দেশে রান্নার গ্যাসের সংকট নেই। তার পরেই বাড়ল দাম।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment