রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather: আজ দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম কমার ইঙ্গিত নেই, কতটা বাড়তে পারে তাপমাত্রার পারদ ?

Published on: March 11, 2026
Weather
---Advertisement---

চলতি সপ্তাহেই শুষ্ক গরমের হাত ধরে পারদ আরও চড়বে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস, আজ বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তারপর থেকে বৃষ্টিপাত কমে যাবে। শুষ্ক আবহাওয়া। ফিরবে গরম। চড়বে পারদ।Weather

এদিকে পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসম এবং নাগাল্যান্ডের উপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ড থেকে মরাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। ফাল্গুনের শেষে চৈত্রের দোরগোড়ায় ঝড় বৃষ্টিতে গরম কমার ইঙ্গিত নেই। সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ওপরে সবসময় বলা যাবে না। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর ঘরে ঢুকে পড়েছে।

আজ বুধবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে বাতাস বইতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।Weather

বৃহস্পতিবার থেকে শনিবার, দার্জিলিং সহ ওপরের ৫ জেলায় বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে দু -এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর থেকে শুষ্ক হতে থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও থাকবে। পারদ চড়ে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৯ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৫ শতাংশ। সর্বোচ্চ ৯২ শতাংশ।

আজ বুধবার দিনে মূলত আংশিক মেঘলা আকাশ। বিকেলে কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে।Weather


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment