---Advertisement---

 Deepika Padukone: আচমকা প্যারিস সফর বাতিল দীপিকার! কেন?

March 12, 2026 6:05 PM
Deepika Padukone
---Advertisement---

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল গ্ল্যামার দুনিয়ায়। পশ্চিম এশিয়ার আকাশপথ কার্যত রণক্ষেত্রের আকার নেওয়ায় আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির শিকার হলেন খোদ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। প্যারিসে একটি হাই-প্রোফাইল ফ্যাশন ইভেন্টে যোগ দেওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল করেছেন তিনি।

১০ মার্চ প্যারিসে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিতোর শীতকালীন একটি ফ্যা|শন শোতে যোগ দেওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। ইরান-ইজরায়েল যুদ্ধের ফলে বিশ্বব্যাপী বিমান পরিষেবা ব্যাহত হওয়ার পর, অভিনেত্রী এই ভ্রমণ বাতিল করেন। সূত্র মারফত জানা গিয়েছে, ৯ মার্চ তাঁর প্যারিসে পৌছনোর কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে ফ্যাশন হাউসের সঙ্গে আলোচনার পর তিনি এই ভ্রমণ বাতিল করেন।

গত বছর, প্যারিস ফ্যাশন উইকে লুই ভিতোর র‍্যাম্পে হেঁটেছিলেন এই অভিনেত্রী এবং ইনস্টাগ্রামেও সেই গ্ল্যামারাস ছবি শেয়ার করেছিলেন। গতবছরের সেই ছবি পোস্ট করে আবেগতাড়িত হয়ে পড়েন। সেই ছবি নিজের সমাজমাধ্যমে ফের পোস্ট করলেন অভিনেত্রী। তাতে দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের ছবি। পরনে শীতকালীন পোশাক। টুপি ও গ্লাভস।

অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, দীপিকা এই সফরের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। পোশাক নির্বাচন থেকে শুরু করে ট্রায়াল, সবটাই সারা হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে ইরানের পরিস্থিতির কারণে একের পর এক আন্তর্জাতিক বিমান বাতিল হতে শুরু করে। দীপিকার বিমানটিও বাতিলের তালিকায় ছিল। শুধু বিমান বিভ্রাটই নয়, পশ্চিম এশিয়ার এই অস্থিতিশীল পরিবেশে আন্তর্জাতিক সফর কতটা নিরাপদ, তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করেই শেষমেশ পিছিয়ে আসার সিদ্ধান্ত নেন রণবীর-পত্নী।

দীপিকার ঝুলিতে রয়েছে আরও একটি বড় প্রজেক্ট। পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘AA22XA6’-এ দক্ষিণী মেগাস্টার অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে তাঁকে। ভ্যারাইটি ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিনে এই ছবির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দীপিকার টিম তাঁর প্যারিস সফর বাতিল নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, অনুরাগীরা তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। যুদ্ধের এই আবহে বিনোদনের চেয়ে নিরাপত্তা যে বেশি জরুরি, দীপিকার (Deepika Padukone) এই পদক্ষেপ যেন সেটাই প্রমাণ করল।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment